সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

কর্মবিরতি প্রত্যাহার করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা

আমার হেলথ(৩১ জুলাই, শনিবার): কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিত্সকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ৩১ জুলাই, শনিবার কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিনের সঙ্গে ইন্টার্নি চিকিত্সক ও হাসপাতাল কর্তৃপক্ষের এক বৈঠকের পর ইন্টার্ন চিকিত্সকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকেরা তত্ত্বাবধায়কের পদত্যাগ, দালাল উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে গত ২৭ জুলাই, মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করে। গত সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দালালেরা কলেজের তিনজন চিকিত্সক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালালে এর প্রতিবাদে ওই কর্মবিরতি দেওয়া হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে স্থানীয় সাংসদ, হাসপাতাল কর্তৃপক্ষ, বিএমএ, স্বাচিপ ও ইন্টার্ন চিকিত্সকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতাল স্বাস্থ্যসেবাবিষয়ক কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবু তাহের, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী, ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি গোলাম মো. আল কিবরিয়া প্রমুখ।
সভায় সাংসদ গোয়েন্দাদের দিয়ে কমিটি গঠন করে শিগগিরই দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নির্দেশ দেন।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।