সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

মিরপুরে ৫০ শয্যার বার্ন ইউনিট খোলা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী 

আমার হেলথ (২৭ জুলাই, মঙ্গলবার): স্বরাষ্ট্রমন্ত্রী  এডভোকেট সাহারা খাতুন বলেছেন অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় রাজধানীর মিরপুরে ৫০ শয্যার একটি বার্ন ইউনিট খোলা হবে। এটি বাস্তবায়নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগামী অর্থবছরের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। ২৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত বছরের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বৈঠক শেষে এসব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মেডিকেল কলেজ ও সামরিক হাসপাতালের (সিএমএইচ) ওপর চাপ অনেকাংশে কমে যাবে। তিনি আরো জানান, গত বছর নেয়া ৩৬টি প্রকল্পের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পের জন্য বরাদ্দকৃত চার শ ৯৮ কোটি টাকার মধ্যে চার শ ৯১ কোটি টাকা ব্যয় হয়েছে। আগামী অর্থবছরের জন্য ৩৪টি প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি। বৈঠকে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।