বিএসএমএমইউর এক যুগ পূর্তি চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণে পরিবর্তন আনার দাবি |
বিএসএমএমইউর এক যুগ পূর্তি উপলক্ষে ০৩ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে ‘অধ্যাপক এম এ কাদেরী স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়। স্মারক বক্তৃতায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, সময়ের সঙ্গে বদলে যাচ্ছে রোগের ধরন ও রোগ ব্যবস্থাপনা। সে কারণে চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণেও পরিবর্তন আনা প্রয়োজন। এ প্রশিক্ষণ হতে হবে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী।
মাহমুদ হাসান আরও বলেন, স্নাতকোত্তর-পর্যায়ের চিকিৎসা শিক্ষায় প্রশিক্ষণের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবার গুণগত দিকটি নিশ্চিত করার জন্যই বাস্তবসম্মত প্রশিক্ষণের দিকে জোর দিতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সেক্রিটারী অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সেক্রেটারী ডা. এম ইকবাল আর্সলান, বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো: শহিদুল্লাহ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
|
Copyright © 2009 |Amarhealth|