সব মেডিকেল কলেজ বিএসএমএমইউর অধিভুক্ত হবে, চালু হচ্ছে রেসিডেন্ট স্নাতকোত্তর কোর্স কোয়ান্টাম দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করে জীবন বাঁচাতে রক্ত নিয়ে পাশে আছে সন্ধানী

নববর্ষ উপলক্ষে টিএসসিতে রক্তদান কর্মসূচী পালিত

১৫ এপ্রিল(আমারহেলথ): বাংলা নববর্ষ ১৪১৭ উদযাপন উপলক্ষে সেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী পালিত হয়েছে নববর্ষ উদযাপনের মূল কেন্দ্রস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ।

১লা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।  সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনাল শাখার উদ্যোগে পান্তা উৎসব ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন পৃথক ভাবে রক্তদান কর্মসূচী আয়োজন করে।

নববর্ষে প্রথম দিনে নানা বয়সের মানুষ বিনা মূল্যে তাৎক্ষনিক রক্তের গ্রুপ জানতে পেরে বেশ অনন্দিত হয়েছে।

এছাড়া অনেকেই বছরের প্রথম দিনে রক্ত দান করতে পেরে বেশ সাচ্ছন্দ বোধ করেন। পুরান ঢাকা থেকে আসা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মনির বলেন, আমি আমার রক্তের গ্রুপ জানতে পেরে অনেক খুশি। এর জন্য কোন পয়সা দিতে হয়নি। যাত্রাবাড়ী থেকে আসা শফিক আহমেদ বলেন, আমি প্রতি ৬ মাস পর পর রক্ত দেই। ১ লা বৈশাখ রক্ত দিতে পেরে খুব ভালো লাগছে।




আমারহেলথ গেষ্টবুকে

আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।