দেশে শিশু মৃত্যু হার চলতি ২০১০ সালে এই পর্যন্ত হিসাব অনুযায়ী হাজারে ৬২ জন । যাদের অনেকেই জন্মের ১দিন থেকে ৫ বছরের মধ্যে মারা যায়। শিশু মৃত্যুর এই চিত্র আমাদের জন্য আশংকাজনক। শিশু স্বাস্থ্য নিয়ে আমার হেলথ মুখোমুখি হয়েছিল জাতীয় শিশু হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞজ ডাক্তার প্রবীর কুমার সরকার সাথে। আমার হেলথ’কে দেয়া সাক্ষাৎকারের চুম্বক অংশটুকু তুলে ধরা হলো পাঠকদের জন্য
আমার হেলথ: শিশুর জন্মগত রোগ কি কি?
ডাক্তার প্রবীর কুমার সরকার : শিশুর জন্মগত রোগ হলো হার্টের রোগ,খাদ্যনালীর ত্রুটি, খাদ্য এবং শ্বাসনালীর জন্মগত ত্রুটি, পায়ুপথের জন্মগত ত্রুটি, তালু ফাটা, ঠোট কাটা, কিডনী সমস্যাসহ আরো অনেক রোগ।
আমার হেলথ: কেন শিশুর জন্মগত রোগ হয়?
- সঠিক কোন কারন দেখা যায় না । তবে কিছু কিছু রোগ পরিবেশ দুষণ, জেনেটিক,ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে হয়ে থাকে।
আমার হেলথ: জন্মগত রোগ চিকিসার মাধ্যমে ভাল হয় কিনা?
- জন্মগত রোগ অনেক ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে ভাল করা যায়।
আমার হেলথ: দেশে বর্তমানে শিশু মৃত্যহার কত?
- ২০১০ সালে শিশু মৃত্যুহার প্রতি হাজারে ৬২ জন, তবে ২০০৮ এ সংখ্যা ছিল ছিল হাজারে ৬৯ (সুত্র:বাংলাদেশ হেলথ এন্ড ডেমোগ্রাফিক সার্ভে অনুযায়ী)
আমার হেলথ: কেন শিশু রোগের হার বেশী?
- বাংলাদেশ গরীব দেশ হওয়ার কারনে অভিভাবকগন সঠিক সময়ে শিশুর চিকিৎসা সেবা নিতে পারেন না।শিশু ভুমিষ্ট হওয়ার পরেই কোন সমস্যা দেখা দিলেই সাথে সাথে সরকারী হাসপাতাল অথবা কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদিও বাংলাদেশে প্রয়োজনের তুলনায় হাসপাতাল অনেক কম। এছাড়া অর্থনৈতিক অসচ্ছল্লতা,অভিভাবকদের অসচেতনতা,এবং মুমূর্ষ অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে আসাকেও তিনি শিশু মৃত্যুর হার বেশী বলে উল্লেখ করেন। তাছাড়াও পানিবাহিত রোগ, পরিবেশ দুষণকেও তিনি শিশু মৃত্যুর জন্য দায়ী করেন।
আমার হেলথ:শিশুরোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি?
- শিশুর যে কোন সমস্যা দেখা দিলেই প্রাথমিক অবস্থায় ডাক্তারকে দেখালে শিশু মৃত্যুর হার কমার সম্ভাবনা থাকে বলে তিনি জানান। তবে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো জন্মের পরই শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এবং টিকা দিতে হবে।
আমার হেলথ:শিশুর নিউমোনিয়া কেন হয়?
- প্রথমত অভিভাবকদের অসচেতনতা, পরিবেশ দুষন এবং দুষিত পরিবেশ থেকে জীবানু শিশুর দেহে প্রবেশ করলে শিশুর নিউমোনিয়া হবে।
আমার হেলথ: শিশুকে টিকা দেয়ার গুরুত্ব সম্পর্কে বলুন ।
- ভুমিষ্ট হওয়ার পরই শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হব এবং সঠিক সময়ে সবকটি টিকা নিলেই শিশুর রোগ না হওয়ার সম্ভাবনা থাকে।
আমার হেলথ: সাক্ষাৎকার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
- আমারহেলথ পরিবারকেও ধন্যবাদ
সাক্ষকাৎকার সংগ্রহে: হাসান শাহরিয়ার |