আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

সাক্ষাৎকার :

হেপাটাইটিস প্রতিরোধে সচেতন হোন- ডা: মোহাম্মদ আলী

১৯ মে বিশ্ব হেপাটাইটিস দিবস। প্রতি বছর বিশ্বে ৪০০ মিলিয়ন লোক হেপাটাইটিস বা লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত হয়।  অর্থাৎ প্রতি ১২ জনে ১ জন হেপাটাইটিস বি রোগের জীবাণু বহন করে। এর মধ্যে প্রতি বছর বিশ্বে ৬ লক্ষ লোক মারা যায়।  বাংলাদেশেও প্রতি ১২ জনে ১ জন এই রোগের জীবাণু বহন করে।হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে আমার হেলথের সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন লিভার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ডা: মোহাম্মদ আলী।

 

আমার হেলথ:বাংলাদেশে হেপাটাইটিস রোগের অবস্থা কেমন?
-বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মত আমাদের দেশেও হেপাটাইটিস ভাইরাস বহনকারী রোগীর সংখা প্রচুর। যেহেতু এই রোগটি স্বাভাবিক অবস্থায় সনাক্ত করা যায়না, তাই প্রকৃত রোগীর সংখ্যা আমাদের ধারনা থেকেও বেশী হতে পারে।

আমার হেলথ: হেপাটাইটিস বি এবং সি এর মধ্যে পার্থক্য কি?
-হেপাটাইটিস বি ও সি দুই ধরনের ভাইরাস। জীবানুগত দিক থেকে দুই ভাইরাস রক্ত অথবা শরীরের অন্যান্য বডি ফ্লুইডের মাধ্যমে সংক্রমিত ভাইরাস।তাই ভাইরাস শরীরে ঢোকার পর লিভার তার মুল ক্ষতিকারক কার্যক্রম করে থাকে।


হেপাটাইটিস বি সাধারনত অল্প সময়ের মধ্যে এবং হেপাটাইটিস সি সাধারনত দীর্ঘ সময় এমনকি কয়েক বছরে লিভারের মারাত্মক ক্ষতিসাধন করে যেমন: দীর্ঘমেয়াদী লিভার রোগ, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার। হেপাটাইটিস ভাইরাস মানুষের মৃত্যুর কারন হয়ে দাড়ায়। সেজন্য এই দুই ভাইরাসকে নীরব ঘাতক বলে।

 

আমার হেলথ: হেপাটাইটিস বি কি কি কারনে হয়?
-মুলত গর্ভবতী মায়ের মাধ্যমে শিশুর শরীরে, একাধিক ব্যক্তির ব্যবহার করা সেভিং রেজার, জীবাণু যুক্ত সুঁই, আকুপাংচার, টাট্টু এবং শরীরের বিভিন্ন অংশ ছিদ্র করার মাধ্যমে বি ভাইরাস ছড়ায়। অবাধ যৌনাচারও হেপাটাইটিস বি ভাইরাসের অন্যতম কারন।

আমার হেলথ: বাংলাদেশে হেপাটাইটিস বি এবং সি হওয়ার আশংকা কেমন?
-যেহেতু বিশ্বে প্রতি ১২ জনে একজন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত।তাই বাংলাদেশেও বি ভাইরাস হওয়ার সম্বাবনা ব্যাপক।

 

আমার হেলথ: হেপাটাইটিস বি এবং সি প্রতিরোধের ইপায় কি?
- ব্যক্তিগত দ্রবাদির সহব্যবহার বর্জন করা, ডিসপোজেবল সুঁই ও সিরিঞ্জ ব্যবহার করা, নিরাপদ রক্ত সঞ্চালন এবং নিরাপদ যৌনতা।

 

আমার হেলথ: কোন লক্ষন দেখে আমরা বুঝতে পারবো যে একজন ব্যাক্তি হেপাটাইটিসে আক্রান্ত?
-বি এবং সি ভাইরাসজনিত ইনফেকশনের মারাত্মক দিক হচ্ছে এদের ইনফেকশন বেশীর ভাগ ক্ষেত্রে উপসর্গবিহীন থেকে যায়। তবে কোন কোন ক্ষেত্রে হেপাটাইটিস বি এর বেলায় সর্দি, মাথা ব্যথা, গায়ে ব্যথা, অল্প অল্প জন্ডিস, অরুচী, বমিভাবের মত উপসর্গ দেখা দিতে পারে।

 

আমার হেলথ: হেপাটাইটিস বি এবং সি এর ক্ষতিকারক প্রভাব কি কি?
-শারীরীকভাবে এই দুই ভাইরাসে  আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন রোগে ভুগে থাকে।এই রোগের বিভিন্ন ধরনের পরীক্ষা, দীর্ঘ মেয়াদী ঔষধ সবই ব্যয়বহুল।

সামাজিকভাবে পরিবারের কেউ যদি হেপাটাইটিস বি অথবা সি ভাইরাসে আক্রান্ত হয়,তাহলে নিকট আত্মীয় ও পরিবারের অন্যান্য সদস্য তাকে ভিন্নরুপে দেখে। বিশেষ করে স্বামী-স্ত্রী যে কোন এক জন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলে দাম্পত্য জীবনে অনেক সময় ভুল বুঝাবুঝি, অশান্তি ও মনোমালিন্যের সৃস্টি হয়।

তাছাড়াও হেপাটাইটিস বি এবং সি একই পরিবারের এক সদস্যের মাধ্যমে অন্য সদস্যের শরীরে সংক্রমিত হতে পারে। যেমন: গর্ভবতী মায়ের থেকে সন্তানের দেহে বি ভাইরাস প্রবেশ করে।

 

আমার হেলথ: দেশে হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসার অবস্থা কেমন?
-সাধারণত দেশের বিভিন্ন সরকারী হাসপাতাল ও মেডিকেলকলেজ গুলোতে বি ভাইরাসের চিকিৎসা দেয়া হয়।

 

আমার হেলথ: লিভার ফাউন্ডেশন মুলত কি কি রোগ নিয়ে কাজ করছে?
-লিভার ফাউন্ডেশন মুলত পেহাটাইটিস বি,সি ও লিভার সিরোসিস নিয়ে কাজ করছে।পাশাপাশি লিভার রোগের প্রতিরোধ, চিকিৎসা শিক্ষা ও গবেষণা করছে।

 

আমার হেলথ: হেপাটাইটিস বি এবং সি নিয়ে লিভার ফাউন্ডেশন কি কাজ করছে?

-লিভার ফাউন্ডেশন বিভিন্ন গনসচেতনতামুলক কাজ করে যাচ্ছে। বিনামুল্যে রক্ত স্ক্রিনিং, এতিম শিশুদের বিনামুল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রতিবছর বিশ্ব হেপাটাইটিস দিবস পালন, রালী,ব্যানার, পোস্টারও ফ্রি লিফলেট বিতরনের মাধ্যমে গনসচেতনতামুলক কাজ করে যাচ্ছে।মাঝে মাঝে ডাক্তারদের মধ্যে সচেতনতার জন্যে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে বাংলাদেশ লিভার ফাউন্ডেশন।

 

আমারহেলথ: হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে সরকার কি করছে?

-সরকার লিভার ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে উৎসাহ ও সহযোগিতা করে যাচ্ছে। লিভার হাসপাতালের জন্য সরকারের পক্ষ থেকে সিলেটে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী উক্ত হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

 

আমার হেলথ: বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১০ উপলক্ষে কেমন কর্মসুচী থাকছে?
-রালী, স্যুভেনির, গনসচেতনতামূলক নাটিকা ও সাংস্কৃতিক কার্যক্রম, ইউনিভার্সিটি ছাত্রদের ফ্রি হেপাটাইটিস বি এবং সি স্ক্রিনিং এবং জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে সকাল ১০.৩০ মি: সেমিনার অনুষ্টিত হবে।

আমার হেলথ: আপনাকে ধন্যবাদ
ডা: মোহাম্মদ আলী: আমার হেলথকেও ধন্যবাদ