স্বাস্থ্যের সব খবর সবসময়
শিশুদের শ্বাসনালীর ভাইরাস নির্মূলে নতুন ভ্যাকসিন আশা জাগাচ্ছে |
বিজ্ঞানীরা এ ব্যাপারে আশাবাদী যে তারা খুব শীঘ্রই এই মারাত্নক ভাইরাসের বিরুদ্ধে লড়ার মত ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হবেন। গবেষণায় দেখানো হয় যে প্রতি বছর ৩৪ লক্ষ শিশু শ্বাসনালীর এই রোগে আক্রান্ত হলেও মৃত শিশুর সংখ্যা উন্নয়নশীল দেশগুলোতে উন্নতদেশের তুলনায় শতকরা ৯৯ ভাগ। ব্রিটিশ লাং ফাউন্ডেশনের মুখপাত্র অধ্যাপক ওয়ারেন লেনি বলেন, আরএসভি ব্যাপারে এখনো ভালোভাবে জানা সম্ভব হয়নি। তবে এক বছরের নিচে যেসব শিশুরা হাসপাতালে ভর্তি হয়, তাদের অধিকাংশের মধ্যেই এই সমস্যাটা থাকে। বিশেষত গরমের তুলনায় শীতের মাসে প্রতিবছর ইংল্যান্ডে প্রায় ২০ হাজার শিশু ভর্তি হয়। যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বব্যাপী জনপ্রিয় মেডিক্যাল পত্রিকা লান্সেটে এ ব্যাপারে বলা হয় যে, আরএসভি ভাইরাস অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের দুই বছর পূর্ণ না হতেই আক্রমন করে বসে। এ সময় সাধারণত হালকা ঠান্ডা বা সর্দি থাকতে পারে। যে সব শিশুরা গর্ভ থেকে নির্দিষ্ট সময়ের আগেই জন্মগ্রহণ করে বা তাদের হার্টের কোন সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আরএসভি মারাত্নকভাবে দেখা দিতে পারে। ইউনিভার্সিটি অব এডিনবার্গের পপুলেশন হেলথ বিভাগের ড. হ্যারিস নায়ের বলেন, এবারই প্রথম আরএসভি সম্পর্কে বিশ্বব্যাপী তথ্য জোগাড় করা হয়েছে। এই প্রতিরোধ যোগ্য রোগটির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নেয়ার কারনে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু মারা যায়। বিবিসি হেলথ অবলম্বনে জাফর সাদেক শিবলী । |
সম্প্রতি ইউনিভার্সিটি অব এডিনবার্গের বিজ্ঞানীরা শিশুদের শ্বাসযন্ত্রের ইনফেকশনের উপর গবেষণা করে দেখেন যে বিশ্বব্যাপী প্রায় ৩৪ লক্ষ শিশু ‘ভাইরাস জনিত তীব্র শ্বাসযন্ত্রের সমস্যা(আরএসভি)’ আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়। এটা এমন এক ধরনের ভাইরাস যা শিশুদের শ্বাসযন্ত্রের উপর সবচেয়ে বেশি ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
Copyright © 2009 |Amarhealth|