আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

যমজ বোন তৃষ্ণা ও কৃষ্ণা ভাল আছে
ডা.অপূর্ব পন্ডিত

১৭ নভেম্বর ২৭ ঘন্টার অস্ত্রোপচারে বাংলাদেশী জোড়া শিশু তৃষ্ণা ও কৃষ্ণাকে আলাদা করেছে অস্ট্রেলিয়ার চিকিৎসকরা। তৃষ্ণা ও কৃষ্ণা জন্মেছে মাথা জোড়ালাগা অবস্থায়। বাংলাদেশের এই যমজ বোনকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করতে দুই বছর আগে নিয়ে যাওয়া হয় অস্ট্রেলিয়ায়। তাদের সার্জারির জন্য এত দিন ধরে চিকিৎসকরা ধাপে ধাপে প্রস্তুতি নিয়েছেন। তাদের মাথা জোড়া লাগানো এবং রক্তনালীও একসাথে জোড়া লাগানো ছিল। তাই একবারে পুরো অপারেশানটি করা খুবই ঝুকিপূর্ণ হবে বিবেচনায় নিয়ে তাদের রক্তনালী সহ মাথার অংশগুলো পৃথক করার প্রাথমিক কাজ সেরেছেন তারা এর আগের ৮টি সিটিং এ।এবার গত ১৭ নভেম্বর ১৬ জন শল্যচিকিৎসক টিম প্রায় ২৭ ঘন্টা শ্বাসরুদ্ধকর সার্জারী করে ২ বছর ১১ মাস বয়সী তৃষ্ণা ও কৃষ্ণাকে আলাদা করেছেন। মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস
হসপিটালের জন্যে এটা ছিল ঐতিহাসিক মুহূর্ত। সার্জারীটিমের নেতৃত্বে থাকা ডা. ভার্জিনিয়া ম্যাক্সনার জোড়া যমজ বোনকে সফল ভাবে আলাদা করতে পারায় স্বস্তি প্রকাশ করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন । তৃষ্ণা ও কৃষ্ণা এখন অনেকটাই সুস্থ্ । তৃষ্ণা এখন এতটাই ভাল যে তাকে আর ইনটেনসিভ কেয়ারে রাখতে হচ্ছেনা। কৃষ্ণা আগে থেকেই ছিল তুলনামূলক ভাবে ছোট এবং দুর্বল । তাই কৃষ্ণার যদিও সময় একটু বেশি লাগবে তবু ডাক্তাররা আশা করছেন কৃষ্ণাও শিগগীরি স্বাভাবিক হয়ে আসবে। আসবে।

ছবিতে সার্জারির পুরো প্রক্রিয়া

ধাপ-১
জানুয়ারি ২০০৭ থেকে প্রায় ৮ টি সিরিজ অপারেশানের মাধ্যমে রক্তনালী এবং ব্রেন টিস্যু অলাদা করার প্রক্রিয়া।

ধাপ-২-
প্লাস্টিক সার্জনরা ইন ইয়াং আকারে তৃষ্ণা ও কৃষ্ণার মাথার চামড়ার ফ্ল্যাপ আলাদা করে রাখেন । নিউরো সার্জনরা ব্রেন টিস্যু এবং রক্তনালী গুলো সম্পূর্ণ পৃথক করার পর সেগুলো কাজে লাগবে।

ধাপ-৩
তৃষ্ণা ও কৃষ্ণার মাথার হাড়গুলো কেটে আলাদা করা হয়। আলাদা করা হাড় গুলো হয় দেখতে খাবারপ্লেটের মতো ।
ধাপ-৪
নিউরো সার্জনরা  ব্রেন টিস্যু এবং রক্তনালীগুলাকে আলাদা করেন। প্লাস্টিক সাজর্নরা তখন সিনথেটিক মেটার দিয়ে ব্রেন টিস্যুকে ঢেকে দেন এবং মাথা স্বাভাবিকের মতো পূর্ণ করেন্