আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

গর্ভপাতের ছয় মাসের মধ্যে নারীদের পুনরায় গর্ভধারণ করা উচিত

আমারহেলথ ডেস্ক: গর্ভপাত ঘটলে দ্বিতীয়বার গর্ভধারণে দেরী করার প্রয়োজন নেই। স্কটল্যান্ডের গবেষকরা শুক্রবার একথা জানিয়েছেন। 
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতপক্ষে যে নারীরা গর্ভপাতের ছয় মাসের মধ্যে আবার গর্ভধারণ করেন তাদের জীবিত সন্তান জন্মদানের সম্ভাবনা যারা গর্ভধারণে দেরি করবেন তাদের চেয়ে বেশি। 
গবেষণা চালানো এবারডিন ম্যাটারনিটি হাসপাতালের গবেষক ডা. সহিনী ভট্টাচার্য্য রয়টার্সকে বলেছেন, ‘দ্বিতীয় গর্ভধারণের ক্ষেত্রে নারীদের প্রায়ই সময় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’ 
তিনি বলেছেন, এ নীতিমালাগুলো ব্যাপকভাবে অনুসরণ করা হচ্ছে। কিন্তু এর ভিত্তি খুব সামান্যই। 
ভট্টাচার্য্য আরো বলেছেন, ‘নারীদের জন্য পরামর্শ হচ্ছে, দ্বিতীয়বার গর্ভধারণের ক্ষেত্রে শারীরিক কোন সীমাবদ্ধতা নেই যে কারণে আপনাকে সময় নিতে হবে।’ 
তবে তিনি বলেছেন, যদি কোন নারী মানসিক ও শারীরিকভাবে ক্লান্তি বোধ করে তবে তাকে এ পরামর্শ নিতে বাধ্য করার কোন কারণ নেই। 
অন্যান্য চিকিৎসকরা বলেছেন, বর্তমান ধারা পরিবর্তন করার সময় এখনো আসেনি। 
ভট্টাচার্য্য জোর দিয়ে বলেছেন, গবেষেণার ফলাফল উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে খাপ খাবে না। যেখানে খুব কম বয়সে নারীরা মা হয়। 

রয়টার্স অবলম্বনে জাফর সাদেক শিবলী