১০ মে, আমারহেলথ: নির্ধারিত ৪৪ সপ্তাহের পূর্বে শিশু জন্ম গ্রহণ করলে শিশুরা তীব্র শারীরিক ব্যথায় ভূগে থাকে। সম্প্রতি শিশুদের ব্রেইন স্ক্যান ও রক্ত পরিক্ষার মাধ্যমে গবেষকরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।
গবেষকরা জানান যে, প্রতিবছর বৃটেনে প্রায় ৬০হাজার শিশু ৩৭ সপ্তাহের আগেই জন্ম গ্রহণ করে।
গবেষণায় দেখা যায়, নির্ধারিত সময়ের পূর্বে জন্ম নেয়া এসব শিশুকে বাড়িতে স্থানান্তরের আগে ইনটেনসিভ কেয়ার, ব্যথা নিবারক ইনজেকশান, টিউব ফিডিং ও রক্ত পরিক্ষা করা হয়।
গবেষণা দলের প্রধান ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ডা. রেবেকা স্লেটার এ ব্যাপারে বলেন, নির্ধারিত সময়ের আগে জন্ম নেয়া শিশুদের ইনটেনসিভ কেয়ারে রাখার মাধ্যমে মস্তিষ্কের প্রভাব দেখে আমরা এ ব্যাপারে নিশ্চিত হই।
এর আগে গত বছর এ বিষয়ে গবেষণার মাধ্যমে একই ফলাফল পাওয়া গেছে।
টেলিগ্রাফ অবলম্বনে |