
আমারহেলথ ডেস্ক: মাল্টিভিটামিন ক্যান্সার বা হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করে না। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ক্যান্সার এবং হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে যারা মাল্টিভিটামিন গ্রহণ করেছে এবং যারা তা গ্রহণ করেনি তাদের মধ্যে প্রায় একই সংখ্যক রোগী মারা গেছে।
ব্রিংহ্যাম এবং উইমেন্স হসপিটাল ইন বোস্টন এর সহকারী অধ্যাপক জেনিফার হেসিয়াং-লিং লিন বলেন, 'রোগীদের বুঝতে হবে শুধুমাত্র এই মাল্টিভিটামিন গ্রহণ রোগ নিরাময়ের জন্য যথেষ্ট নয়'।
অতীতের অনেক গবেষণায় দেখা গেছে ক্যান্সার, হৃদরোগ বা ডায়াবেটিস কোনটির ক্ষেত্রেই মাল্টিভিটামিন গ্রহণের ভূমিকা নেই।
ইউনিভার্সিটি অব হাওয়াই ক্যান্সার সেন্টার ইন হনুলুলু এর এপিডেমিওলজির সহকারী অধ্যাপক সং-ই পার্ক বলেন, 'এই গবেষণাটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবান জনগণের উপর না চালিয়ে অপেক্ষাকৃত কম পুষ্টি সম্পন্ন লোকের উপর চালানো হয়েছে'।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ তাদের ওয়েব সাইটে জানিয়েছে, 'যেসব রোগীর বাড়তি ভিটামিন দরকার এবং যারা পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করতে পারেনা, সেইসঙ্গে যাদের খাবারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন নেই কেবল সেসব রোগীর ক্ষেত্রেই মাল্টিভিটামিন দেয় উচিত'।
কিন্তু লিন মনে করেন আমেরিকার বেশিরভাগ বয়স্করাই মাল্টিভিটামিন খেতে পছন্দ করে।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইন সিয়াটলের ক্যান্সার গবেষণা কেন্দ্রের পরিচালক রস প্রেনটিস মনে করেন, মাল্টিভিটামিন সেবনে এ ধরনের রোগ সেরে যায় বলে রোগীরা মনে করে। আর এজন্যই তারা এসব গ্রহণ করে।
গড়ে প্রায় ৬০ বছর বয়স্ক ভিটামিন গ্রহণকারী ৮২ হাজার পুরুষ এবং প্রায় ১ লাখ মহিলার উপর পার্কের গবেষণা দল গবেষণা চালিয়ে দেখেছে, ১১ বছরে ঠিক কতজন রোগী মারা গেছে।
দেখা যায় মাল্টিভিটামিন গ্রহণকারী এবং যারা তা গ্রহণ করেনি, তাদের মধ্যে প্রতি ১০০ জনে ৬ জন হৃদরোগী মারা গেছে। ক্যান্সারের ক্ষেত্রেও প্রতি ১০০ জনে পাঁচজন রোগী মারা গেছে। এবং অন্যান্য কারণে মারা গেছে প্রতি ১০০ জনে চারজন।
আমেরিকার ক্যান্সার সোসাইটির হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬ লাখ ১৬ হাজার মানুষ হৃদ রোগে এবং প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষ ক্যান্সারে মারা যায়।
মার্কিনিরা মাল্টিভিটামিনের পেছনে প্রচুর অর্থ ব্যয় করে।
চিকিৎসকদের মতে, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমানোর উপায় পর্যাপ্ত ব্যায়াম এবং স্বাস্থ্যসম্মত খাদ্যগ্রহণ, মাল্টিভিটামিন সেবন নয়। সূত্র: রয়টার্স |