আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

কাঁচামরিচের ঝাল’ ব্যাথা নিবারন করবে

আমারহেলথ ডেস্ক

২৭ এপ্রিল, আমারহেলথ: কাঁচামরিচ নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা নতুন ধরনের তথ্য পেয়েছেন। দীর্ঘ গবেষণার পর তারা দেখেছেন যে কাঁচামরিচের ঝাল উপাদান মানুষের শরীরের যাবতীয় ব্যাথার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হতে পারে।
টেক্সাস ইউনিভার্সিটির একদল গবেষক সম্প্রতি এ ব্যাপারে একমত হয়েছেন।
গবেষকরা তাদের গবেষণায় দেখেন, যারা দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন ব্যাথা বেদনায় ভূগছেন, তাদের জন্যও নতুন উদ্ভাবিত এই ভ্যাকসিন বিশেষ উপকারে আসবে।
অতি সম্প্রতি ‘ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন’ নামের একটি জার্নালে গবেষকদল তাদের নতুন এই গবেষণা সম্পর্কে বিস্তারিত মতামত তুলে ধরেন।
গবেষকরা বলেন, কাঁচা মরিচে ‘ক্যাপসাইসিন’ এমন একটি উপাদান আছে যা মানুষের শরীরের অনুভূতিকে নষ্ট করার মাধ্যমে ব্যাথা নিবারন করতে পারে।
টেক্সাস ইউনিভার্সিটির অব ডেন্টাল স্কুলের সিনিয়র গবেষক ডা. কিনিথ হারগ্রিভস বলেন, গবেষণায় প্রতিদিনই আমরা নতুন তথ্য উপাত্ত পাচ্ছি। সম্প্রতি ইঁদুরের অনুভূতির উপর ‘ক্যাপসাইসিন’ প্র্রয়োগ করে বেশ সফলতা পাওয়া গেছে।
তিনি আরো বলেন, ইঁদুরের উপর গবেষণার ফল হিসাব নিকাশ করেই আমরা ওষুধ তৈরীর পথে অনেকদূর এগিয়ে গেছি।
তার মতে, পেইন কিলার আবিষ্কারের পথে এটাই সর্বশেষ আবিষ্কার।
গবেষকরা বলছেন, নতুন এই ওষুধ আবিষ্কারের পর এটি যাবতীয় সব ধরনের ব্যাথা নিবারন করতে সক্ষম হবে। পাশাপাশি ক্যান্সার ও অর্থিটিসের মতো প্রাণঘাতী রোগের তীব্র ব্যাথাও কমিয়ে আনবে।

বিবিসি হেলথ অবলম্বনে জাফর সাদেক শিবলী