আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

মাঝরাতে খাওয়া দাঁতের জন্য ক্ষতিকর!

মাঝরাতে কিছু খেলে দাঁতের মারাত্নক ক্ষতি হয়। এমনকি দ্রুত দাঁত পড়ে যেতে পারে। ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একদল গবেষক এ কথা বলেছেন।
ডেনমার্কের ২২১৭ জন লোকের ওপর পরীক্ষা চালিয়ে গবেষকরা জানান, মধ্যরাতের খাবার খাওয়া দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। খাদ্যের ধরন ঝুঁকির মাত্রা কম-বেশি হওয়ায় কোনো প্রভাব রাখে না।

গবেষকরা জানান, খাওয়ার পর মুখ থেকে খাবারের অবশিষ্ট কণাগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে মুখের লালা প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গভীর রাতে মুখের লালা প্রবাহ শুকিয়ে যেতে থাকে।
গবেষণার জন্য নির্বাচিতদের ছয় বছর ধরে পর্যবেক্ষণের পর ১৭৩ জন বা শতকরা ৮ ভাগ লোককে ‘নৈশখাদক’ হিসেবে চিহ্নিত করা হয়। তারা প্রতিদিনের প্রায় একচতুর্থাংশ বা এরও বেশি খাবার মধ্যরাতের পর খেয়ে থাকেন। সপ্তাহে কমপক্ষে দু’রাতে ঘুম থেকে জেগে উঠে তারা খাওয়া-দাওয়া করেন।

গবেষকরা দেখতে পান, অন্যদের তুলনায় এ নৈশখাদকদের দাঁত পড়ার হার তুলনামূলক বেশি। তবে বয়স, ধূমপান, শর্করা গ্রহণের মাত্রা এসব বিষয়ও এ ক্ষেত্রে চালক হিসেবে কাজ করে।
ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক ডেমিয়েন ওয়ামসলে বলেন, ‘রাতের বেলা মুখ যখন সবচেয়ে শুষ্ক থাকে, তখন কিছু খেলে মুখের ভেতর অনেক সময় ধরে খাবারের অবশেষ থেকে যায়; এ ছাড়া শর্করা বা চিনি ও এসিড জাতীয় খাদ্য বা পানীয়ের প্রভাব বেশি পড়ে। ক্ষতির মাত্রা নিয়ন্ত্রণে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করার অন্তত এক ঘণ্টা আগ পর্যন্ত পানি ছাড়া অন্য কিছু খাওয়া উচিত নয়।
‘ইটিং বিহেভিয়ার’ নামের একটি জার্নালে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিবিসি হেলথ অবলম্বনে জাফর সাদেক শিবলী