আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

রাসায়নিকের প্রভাবে পুরুষদের উর্বরতা কমে যাচ্ছে -গবেষণা প্রতিবেদন

আমারহেলথ ডেস্ক: রাসায়নিকের প্রভাবে পুরুষের ক্যান্সারের ঝুঁকি বাড়ার পাশাপাশি শুক্রাণুর স্বাস্থ্য ও সংখ্যা কমে সন্তান উৎপাদনের ক্ষমতা কমে যাচ্ছে। ফিনল্যান্ডের এক গবেষণায় একথা বলা হয়েছে। 
শুক্রবার বিবিসি জানিয়েছে, ইন্টারন্যাশনাল জার্নাল অব অ্যান্ড্রোলোজিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ফিনল্যান্ডের গবেষকরা বলেছেন, এ দুই ধরনের প্রবণতার জন্য পরিবেশগত কারণ বিশেষত শিল্প-কারখানার বর্জ্যরে প্রভাব রয়েছে। ১৯৭৯ ও ১৯৮৭ সালে জন্ম নেওয়া পুরুষদের ওপর গবেষণা চালিয়ে তাদের শুক্রাণুতে রাসায়নিকের এ প্রভাবের প্রমাণ পেয়েছেন গবেষকরা। 
আশির দশকের শুরুর দিকে জন্ম নেওয়া পুরুষের চেয়ে ওই দশকের শেষের দিকে জন্ম নেওয়া পুরুষের শুক্রাণুর সংখ্যা কম বলে জানান তারা। 
১৯৭৯-৮১ সালে জন্ম নেওয়া পুরুষের মোট শুক্রাণুর সংখ্যা যেখানে ২২ কোটি ৭০ লাখ সেখানে ১৯৮২-৮৩ সালে জন্ম নেওয়া পুরুষের শুক্রাণুর সংখ্যা ২০ কোটি ২০ লাখ এবং ১৯৮৭ সালে জন্ম নেওয়া পুরুষের শুক্রাণুর সংখ্যা ১৬ কোটি ৫০ লাখ।
এছাড়া, ১৯৫০ সালের দিকে জন্ম নেওয়া পুরুষের তুলনায় ১৯৮০ সালের দিকে জন্ম নেওয়া পুরুষের প্রজননতন্ত্রে ক্যান্সার (টেস্টিকুলার ক্যান্সার) বেশি হয়েছে। 
প্রফেসর জরমা টোপ্পারির নেতৃত্বাধীন গবেষকরা বলেন, "এ স্বতঃস্ফূর্ত ও দ্রুত দেখা দেওয়া বৈরী প্রবণতাগুলো থেকে বোঝা যায়, এগুলো পরিবেশগত কারণে হয়ে থাকে যা প্রতিরোধ করা সম্ভব। "পরবর্তীতে আমাদের প্রচেষ্টা হবে, প্রজনন স্বাস্থ্যের এ বৈরী প্রবণতাগুলো প্রতিরোধের সম্ভাব্য পথ বের করা।"