আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

চিকিৎসায় নোবেল পেলেন টেস্টটিউব বেবির আবিষ্কারক এডওয়ার্ডস

আমারহেলথ (৪ অক্টোবর, সোমবার): ব্রিটিশ শারীরবৃত্ত বিশারদ রবার্ট এডওয়ার্ডস ২০১০ সালের চিকিৎসা শাস্ত্রে নোবেল পেয়েছেন। তার এ পুরস্কার পাওয়ার কথা ৪ অক্টোবর সোমবার জানিয়েছে নোবেল কমিটি। আইভিএফ (ইন-ভিট্রো ভারটিলাইজেশন) প্রযুক্তির ওপর কাজ করে তিনিই প্রথম টেস্ট টিউব বেবি জন্ম দিতে সক্ষম হন। যা পরবর্তীতে সারা বিশ্বে শত শত নি:সন্তান দম্পতির মুখে হাসি ফুটিয়েছে। তার এ মহৎ কাজের
স্বীকৃতিসরূপ স্টকহোমের চিকিৎসা শাস্ত্র নোবেল প্রাইজ কমিটি তাকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করে।
৮৫ বছর বয়সি এ বিজ্ঞানী পুরস্কার হিসেবে ১ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবেন।  এক বিবৃতিতে জানানো হয়, পৃথিবীর বিপুল সংখ্যক অনুর্বর দম্পতি যাদের সন্তান লাভের কোন আশা ছিল না তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এডওয়ার্ডসের এ আবিষ্কার। এ যাবত ১০ শতাংশেরও বেশি বন্ধ্যা দম্পতিকে এ প্রযুক্তি ব্যবহার করে সন্তান উপহার দিতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা।
১৯২৫ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্ম নেয়া এ বিজ্ঞানী বর্তমানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।