আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

ক্লিনটনের হূদযন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন

আমারহেলথ ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হূদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়েছে। তার হূৎপিণ্ডে দুটি স্ট্যান্ট বসানো হয়েছে। হূদযন্ত্রে রক্তের প্রবাহ স্বাভাবিক করতে অত্যন্ত- ছোট এ দুটো যন্ত্র সেখানে স্থাপন করা হয়। এর পরই সাবেক প্রেসিডেন্ট ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠতে থাকেন। বর্তমানে তিনি ভাল আছেন। খুব শিগগির ক্লিনটন স্বাভাবিক কাজ কর্ম শুরু করতে পারবেন বলে জানিয়েছেন ডাক্তাররা।

প্রলয়ংকরী ভূমিকম্পে বিধ্বস্ত- হাইতিতে ত্রাণ তৎপরতা শেষে দেশে ফেরার পরই ক্লিনটন অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত- হন ঠাণ্ডা জনিত রোগে। ১১ ফেব্রুয়ারী হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত নিউইয়র্কের কলাম্বিয়া প্রেসবিটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৪ সালে এ হাসপাতালেই ক্লিনটনের বাইপাস সার্জারি হয়েছিল। ডাক্তাররা জানান, হাসপাতালে ভর্তির পর তারা নানা পরীক্ষা-নিরীক্ষা করে সাবেক প্রেসিডেন্টের হূদযন্ত্রে সমস্যা খুঁজে পান। হূদযন্ত্রে রক্তপ্রবাহ স্বাভাবিক করতে তারা বাইপাস সার্জারি অংশে ঘাঁটাঘাঁটি না করে হূদযন্ত্রের অন্য প্রানে- দুটি স্ট্যান্ট বসিয়ে দেন। ছোট এ দুটো যন্ত্র হূদযন্ত্রের ব্লক দূর করে রক্তপ্রবাহ স্বাভাবিক করতে খুবই পারদর্শী। যন্ত্র দুটি স্থাপন করতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।

অস্ত্রোপচারের পর ডক্টর অ্যালেন শোওয়ার্জ সাংবাদিকদের জানান, অস্ত্রোপচার অত্যন- সফল হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। ক্লিনটনের হূদযন্ত্রের কোন ক্ষতি হয়নি। তার হার্ট অ্যাটাকও হয়নি। তিনি সোমবার নাগাদ স্বাভাবিক কাজ করতে পারবেন। ডাক্তারদের ভাষ্য মতে, শুক্রবারই তার হাসপাতাল ত্যাগ করার কথা ছিল। এদিকে স্বামীর হাসপাতালে ভর্তির খবর শুনে ওয়াশিংটন থেকে নিউইয়র্কে ছুটে আসেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি দ্রুত ছুটে যান স্বামীর শয্যাপাশে। এ সময় কন্যা চেলসিও বাবার শয্যাপাশে ছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোন করে ক্লিনটনের স্বাস্থ্যের খোঁজখবর নেন। খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে অভয় দেন। ওবামা বলেন, ক্লিনটন অসুস্থ থাকলেও হাইতিতে তিনি যে ত্রাণ তৎপরতা শুরু করেছেন তা থেমে থাকবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্লিনটনের দ্রুত আরোগ্য কামনা করেন। (এ. এফ. পি অবলম্বনে)