আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

অন্ত্রের ক্যন্সার চিহ্নিত করবে ফ্লেক্সিস্কোপ

৪ মে আমারহেলথ : বেশির ভাগ ক্যান্সারের শনাক্তকরণ প্রক্রিয়া সহজ নয়। তবে অন্ত্রের ক্যান্সার শনাক্ত করার বিষয়ে সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা দাবি করছেন, আধুনিক পদ্ধতিতে বর্তমানে মাত্র পাঁচ মিনিটেই অন্ত্রের ক্যান্সার চিহ্নিত করা সম্ভব হবে। ১৬ বছর ধরে পরিচালিত এ গবেষণা শেষে সম্প্রতি এ সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে ওই গবেষণা চালানো হয়। ৫৫ থেকে ৬৪ বছর বয়সী প্রায় এক লাখ ৭০ হাজার মানুষের ওপর ওই গবেষণা পরিচালিত হয়। গবেষণার সময় তাঁদের অন্ত্রের এক-তৃতীয়াংশ গভীরে ‘ফ্লেক্সিস্কোপ’ নামের নমনীয় নল ঢোকানো হয়। নলের মাথায় একটি ক্যামেরা সংযুক্ত থাকে। বিজ্ঞানীদের মতে, বেশির ভাগ অন্ত্রের ক্যান্সার স্টিম শুরু হয় পায়ুপথ ও মলাশয়ের ক্রমবৃদ্ধি থেকে। অনেক ক্ষেত্রেই যার কোনো উপসর্গ থাকে না। কিন্তু এ শনাক্তকরণ প্রক্রিয়া আবিষ্কারের ফলে সেসব ক্যান্সার-স্টিমকে খুব সহজেই অপসারণ করা সম্ভব হবে। এটি একই সঙ্গে নিরাপদ ও ব্যথামুক্ত একটি প্রক্রিয়া। গবেষণায় নেতৃত্বদানকারী বিজ্ঞানী ওয়েনডি অ্যাটকিন বলেন’ এ আবিষ্কারের ফলে প্রথমবারের মতো অন্ত্র-ক্যান্সারের ঘটনা নাটকীয়ভাবে হ্রাস পাবে। অন্ত্র-ক্যান্সার প্রতিরোধে এ শনাক্তকরণ পরীক্ষার সমকক্ষ আর কিছু নেই বলে তিনি অভিমত দেন। ব্রিটেনের ক্যান্সার গবেষণার প্রধান নির্বাহী হারপাল কুমার বলেন, ‘ক্যান্সারের ভয়াল পরিণতি থেকে উত্তরণের জন্য এ গবেষণার সম্ভাব্য প্রভাব সুদূরপ্রসারী।’ -টেলিগ্রাফ অবলম্বনে