আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

সম্প্রতি ক্যামেরুনে কলেরায় ৭৭ জনের মৃত্যু

আমার হেলথ (২৯ জুলাই, বৃহস্পতিবার): ক্যামেরুনের উত্তরাঞ্চলে জুনের শুরু থেকে এ পর্যন্ত কলেরায় আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে। ক্যামেরুনের সরকারি এক মুখপাত্র একথা জানিয়েছে। ২০০৪ সালের পর থেকে এবার সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছা এ মহামারি প্রতিবেশি দেশ নাইজেরিয়া এবং চাদেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

খাবার ও পানিতে ব্যাকটেরিয়া দুষণের মাধ্যমে কলেরা রোগ হয়ে থাকে। মধ্য আফ্রিকার দেশগুলোতে বিশুদ্ধ পানির অভাবে প্রায়ই এ রোগের প্রাদুর্ভাব ঘটে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মধ্য আফ্রিকার দেশগুলোতে অর্ধেকেরও কম মানুষ বিশুদ্ধ পানি পানের সুযোগ পায়।

ক্যামেরুনের স্বাস্থ্যমন্ত্রী মামা ফোউদা এ অঞ্চলের অধিবাসীদের খাবার ও পানীয়ের বিষয়ে সচেতন হওয়ার ও কলেরার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, "সর্বনিম্ন পর্যায়ে হলেও বিশুদ্ধ খাবার গ্রহণ ও মলনিষ্কাশনের পদ্ধতি মেনে চলতে হবে। পান করার আগে পানি ফুটিয়ে নেওয়া, খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়া, পায়খানা ব্যবহার করা ইত্যাদি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যত্রতত্র মলত্যাগ করা বন্ধ করতে হবে।"

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এক সরকারি কর্মকর্তা বলেন, জরুরি কোনো ব্যবস্থা না নেওয়া হলে এ মহামারি দ্রুত ছড়িয়ে পড়ে ক্যামেরুন ও প্রতিবেশি দেশ নাইজেরিয়া এবং চাদে চরম খারাপ অবস্থার সৃষ্টি হতে পারে।(রয়টার্স)