আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে এইডস মোকাবেলার নতুন নীতি: কম অর্থ-জোর প্রচারণা 

আমার হেলথ (জুলাই ১৪, বুধবার): যুক্তরাষ্ট্র এইডস প্রতিরোধে তহবিল বা অর্থ কমিয়ে এ সম্পর্কিত প্রচারাভিযান বাড়ানোর নতুন নীতি গ্রহণ করেছে।  প্রাণঘাতী এইডস/এইচআইভি ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে এ বিষয়ক অনুষ্ঠান ও স্কুল ক্যাম্পেইনসহ সব ধরনের সামাজিক প্রচারাভিযান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এ নীতিতে।

এইডস সংক্রমণ ২৫ শতাংশ কমানো, আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এবং এইডস সংক্রমণ পরীক্ষা করাতে মানুষের অনীহা দূর করার জন্য কাজ করে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন এ নীতিতে। এ কর্মসূচিগুলো আরো বেশি সমন্বয়ের ভিত্তিতে করার কথাও বলা হয়েছে। তবে সেগুলোর জন্য নতুন কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের নতুন এ পরিকল্পনার ভূমিকায় প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, "এ লক্ষ্যগুলো অর্জনে আমাদের জাতীয়ভাবে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।" তিনি আরো লেখেন, "কেন্দ্রীয় সরকার একা এটি করতে পারবে না, বা তা করাও উচিত নয়। সব স্তরের সরকার ব্যবস্থা, ব্যবসায়ী, সব সপ্রদায়, সহৃদয় ব্যক্তি, বিজ্ঞানী ও চিকিৎসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এইডস আক্রান্তরাসহ সব ধরনের মানুষের ওপরই এর সাফল্য নির্ভর করছে।"

যুক্তরাষ্ট্রে ১১ লাখের বেশি মানুষ এইচআইভি ভাইরাস আক্রান্ত। সেন্টার ফর 'ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' এর হিসাব অনুযায়ী, প্রতি বছর ৫৬ হাজার মানুষ সেখানে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়।(রয়টার্স)