আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

এইডসের ভ্যাকসিন উদ্ভাবনের সম্ভাবনা

নাজিবুল্লাহ: গবেষকরা কিছু এন্টিবডি আবিষ্কার করেছেন যা এইডস ভাইরাস প্রতিরোধ করতে পারে। গবেষকরা আরো জানিয়েছেন, মরণব্যাধী এইডসের ভ্যাকসিন তৈরিতেও এগুলো সহায়ক হবে।

জার্নাল সাইন্সের শুক্রবারের সংখ্যায় তারা লিখেছেন, কিছু ব্যক্তির ক্ষেত্রে এইডসে আক্রান্ত হওয়ার পর দেহে এ ধরনের প্রতিরোধক তৈরি হয়। কিন্তু তখন এতটা দেরি হয়ে যায় যা আর খুব বেশি কাজে লাগে না। কিন্তু সঠিকভাবে তৈরি ভ্যাকসিন তাদের দেহে দ্রুত দেওয়া হলে তা অনেক কার্যকরী হবে।

গবেষণাটির পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের ড. গারি নাবেল এক টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছেন, "১০ বছর ধরে কাজ করার পর এখন এইডসের ভ্যাকসিন উদ্ভাবনে আমি যথেষ্ট আশাবাদী।" (রয়টার্স)