আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

৩৫ লাখ বছর আগ থেকে মাংস খাওয়া শুরু হয়

আমারহেলথ(১৪ আগস্ট, শনিবার): খাদ্য হিসেবে মাংস বহুল ব্যবহৃত। বিশ্বের সব দেশেই কমবেশি মাংস খাওয়া হয়। উপাদেয় এ খাবার মানুষ কখন থেকে খেতে শুরু করে তা নিয়ে বিজ্ঞানীদের ভাবনার যেন শেষ নেই। এ তথ্য উদঘাটনে তারা দীর্ঘদিন ধরে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। সফল হয়েছেন, হচ্ছেন। তারপরও থেমে নেই তারা। সম্প্রতি মার্কিন বিজ্ঞানীরা বলেছেন, মানুষের পূর্বসূরিহোমিনিনরা খাদ্য হিসেবে মাংস খেত। আর এ মাংস খাওয়া শুরু হয় প্রায় ৩৫ লাখ  বছর আগে। গবেষকরা বলছেন, হোমিনিনরা হাড় থেকে মাংস ছাড়াতে পাথরের যন্ত্র ব্যবহার করত। মাংস ছাড়ানো হতো শুধু খাওয়ার জন্যই। আর একাজটি হোমিনিনরা শুরু করে ৩২ থেকে ৩৫ লাখ বছর আগে। এ ধারা চলছিল বেশ কয়েক লাখ বছর। এদের সবশেষ প্রজন্ম ৮ লাখ বছর আগেও মাংস খেত। ব্যবহার করত পাথরের ধারালো যন্ত্র। গবেষকরা বলছেন, ইথিওপিয়ায় হোমিনিনদের ব্যবহৃত হাড় পাওয়া গেছে। পাওয়া গেছে পাথরখণ্ড। এসব পাথরখণ্ড যন্ত্র হিসেবে হাড় থেকে মাংস ছাড়ানোর কাজে ব্যবহৃত হতো বলে বিজ্ঞানীরা দাবি করছেন। এ সম্পর্কিত গবেষণা প্রতিবেদনটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, পাথরের ওই যন্ত্রের ব্যবহার শুরু হয় ইথিওপিয়ার গোনা এলাকায়।