রোগীর কাছে থেকে ভ্যাট আদায় বন্ধে হাইকোর্টের রায় বহাল |
গত বছরের ১৪ জুলাই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশের দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় বেআইনি বলে রায় দেন। হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশের পক্ষে আপিলের শুনানি করেন এডভোকেট মনজিল মোর্শেদ এবং সরকারের পক্ষে শুনানি করেন এডভোকেট মনিরুজ্জামান। |
০৮ জুলাই, নাজিবুল্লাহ: বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের প্যাথলজিকাল টেষ্টসহ রোগ নির্ণয়ে ভ্যাট আদায় বন্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে সরকারের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে আদালত। ৮ জুলাই, বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়।
Copyright © 2009 |Amarhealth|