আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

ইউরোডায়ানামিকস মেশিন এখন ল্যাব এইডে

ফয়সাল আকবর

ইউরোডায়ানামিকস পরীক্ষায় কতগুলো সুক্ষ্ম পরিমাপের মাধ্যমে চিকিৎসক মুত্রথলি ও মুত্রপথের কার্যক্রম সম্বন্ধে জানতে পারেন। যার ফলে রোগীর সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান সম্ভব হয়্ । নারী বা পুরুষের মুত্রথলি ও মুত্রপথের সব ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে ল্যবএইড স্পেশালাইজড হাসপাতাল ইউরোলজি সেন্টারে সম্প্রতি সংযোজন করেছে নতুন প্রযুক্তির ওয়ারলেস ইউরোডায়ানামিকস মেশিন। ইউরোলজি সেন্টারে চিকিৎসাসেবায় কর্মরত অভিজ্ঞ চিকিৎসকগন নারী ও পুরুষের ইউরোলজি সর্ম্পকিত নিম্নোক্ত সমস্যাগুলো সম্পর্কে সঠিক পরামর্শ এবং নির্ভুল চিকিৎসাসেবা প্রদান করে থাকে। যেমন- মুত্রঝরা, মুত্রত্যাগে বাধা পাওয়া, ঘন ঘন মুত্রত্যাগ, হাচিঁ-কাশির সঙ্গে মুত্রঝরা , রাত্রে বিছানায় মুত্রত্যাগ ইত্যাদি।
এই মেশিনের মাধ্যমে উপসর্গগুলোর কারণ সঠিকভাবে নির্ণয় করা যায়। আর তাই চিকিৎসা প্রয়োগে আন্দাজনির্ভর হতে হয় না । এখানে ব্লু-টুথ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে রোগী এবং পরীক্ষাকারী চিকিৎসক তারবিহীন অবস্থায় সম্পুর্ন আলাদা জায়গায় অবস্থান করতে পারেন। যার ফলে রোগীর পরীক্ষা চলাকালে সমপূর্ণ প্রাইভেসি দেয়া যায়।