আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

স্বাস্থ্যসেবায় অত্যাধুনিকতার ছোঁয়ায় স্কয়ার হাসপাতাল

ফয়সাল আকবর

স্কয়ার হাসপাতাল বাংলাদেশের বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবায় এনেছে আধুনিকতার ছোয়াঁ। অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, সার্বক্ষনিক ইর্মাজেন্সী সার্ভিস এ হাসপাতালকে করেছে বিশ্বমানের। স্কয়ার হাসপাতাল লিমিটেড মূলত স্কয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান।এই হাসপাতাল   AT SQUARE WE CARE এই শ্লোগানকে সামনে রেখে ২০০৬ সালের ১৬ ডিসেম্বর কার্যক্রম পরিচালনা করা শুরু করে । বর্তমানে পান্থপথে ৩০০ শয্যাবিশিষ্ট স্কয়ার হাসপাতাল ২৪ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস চালু আছে। কার্ডিওলজি, হেপাটোলজী, নেপরোলজী, ডারমেটোলজী, ক্লিনিক্যাল প্যাথলজী, মেডিকেল অনকোলজী, ইউরোলজী, গ্যাস্ট্রোএনটোলজি, ল্যাপারোস্কপিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, অর্থোপেডিক, ইন্টারভেনশনাল সার্জারি, নিওরো সার্জারি, কার্ডিয়াক এন্ড ভাসকুল্যর সার্জারি ও প্লাস্টিক সার্জারিসহ সকল অপারেশনের সুবিধা এই হাসপাতালে রয়েছে। স্কয়ার হাসপাতালে শিশুদের জন্য আলাদা সার্জন  রয়েছে। এখানে সিটি স্ক্যান, এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজি, ইইজি, ম্যামোগ্রফি, ক্যারোটিড ড্রপলারসহ যাবতীয় পরীক্ষা করা হয়। স্কয়ার হাসপাতাল  উন্নত চিকিৎসা সেবা প্রদান, সেবার গুনগত মান বজায রাখা, স্বাস্থ্যকর পরিবেশ ও গুনগত সেবার  মাধ্যমে রোগীর সন্তুষ্টির প্রতি সর্বাধিক মনোযোগ প্রদানে সর্বোচ্চ আন্তরিক ভূমিকা পালন করে।  রোগীদের সেবা প্রদানের জন্য এই হাসপাতালে আইসিইউ-এর সকল সুবিধা সম্বলিত ৩টি অত্যাধুনিক এম্বুলেন্স রয়েছে। হাসপাতালটি দুটি ফার্মেসির মাধ্যমে ভর্তিকৃত সকল রোগীদের প্রয়োজনীয় সকল ঔষধ সরবরাহ করে। মমতাময়ী মা দের কথা চিন্তা করে গাইনী বিভাগসহ প্রায় সকল বিভাগ রয়েছে হাসপাতালটিতে। বর্তমানে রোগীদের সেবা প্রদানের জন্য স্কয়ার হাসপাতালে রয়েছে ৩০০ বেড, ৩০০ জন মেডিক্যাল অফিসার, ৩০০ জন নার্স ও প্রায় ২০০ জন আয়া ও ওয়ার্ডবয় । হাসপাতালে ১০০ এর  বেশী বিদেশী চিকিৎসক ও নার্স আছে। বর্হিবিভাগে রোগীদের জন্য ৬০ টি কক্ষ রয়েছে যেখানে প্রতিদিন ১২শ রোগী সেবা নিচ্ছে। সিঙ্গাপুরের বিশ্বখ্যাত কেয়ার ফার্টিলিটি সেন্টারের সরাসরি তত্বাবধানে পরিচালিত স্কয়ার ফার্টিলিটি সেন্টার বিশ্বমানের খ্যাতি অর্জন করেছে । এ হাসপাতাল যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মেথোডিস্ট হেলথকেয়ার, মেম্পসিস, ভেল্লোরা, কেয়ার আইভিএফ সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। এখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বখ্যাত হাসপাতালের কনসালটেন্ট রয়েছে; একইসাথে এখানে কর্মরত নার্সরাও বিশ্বমানের ট্রেনিং প্রাপ্ত। আধুনিকতা, প্রযুক্তি, সেবা, চিকিৎসায় নতুনত্ব সব কিছুতেই স্কয়ার অগ্রগামী। চিকিৎসাসেবার প্রতিটি শাখাতেই এখানে রয়েছে নিবিড় মনোযোগ । তাই স্কয়ার হসপিটালস লিমিটেড আজ বিশ্বব্যাপী পরিচিত একটি নাম।

এক নজরে স্কয়ার হাসপাতাল

মূলনীতি

AT SQUARE WE CARE

প্রতিষ্ঠা

২০০৬ ইংরেজী

অবস্থান

১৮/এফ পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫

বিভাগ

৫ টি

টেলিফোন

+৮৮-০২-৮১৫৯৪৫৭, ৮১৪২৪৩১

ফ্যাক্স

+৮৮-০২-৯১১৮৩২১

ইর্মাজেন্সী

+৮৮-০২-৮১৪৪৪৬৬,৮১৪৪৪৮৮ +৮৮-০১৭১৩৩৭৭৭৭৩-৫

বিশেষজ্ঞ সেবা সমূহ:

কার্ডিওলজি, অনকোলজিগ্যাস্ট্রোএনটোলজি ল্যাপারোস্কপিক, পেডিয়াট্রিক, ইউরোলজি অর্থোপেডিক্স, কার্ডিওলজি, হেপাটোলজী নেপরোলজী,ডারমেটোরলজী, ইউরোলজী ক্লিনিক্যাল প্যাথলজী,মেডিকেলঅনকোলজী

ই-মেইল

info@squarehospital.com

ওয়েব সাইট

www.squarehospital.com