উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ল্যাব এইড ডায়াগনোস্টিক সেন্টার রোগ নির্ণয় কার্যক্রম চালিয়ে আসছে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি ২০০৮ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 9001-2000 লাভ করে। অত্যাধুনিক রোগ নির্ণয় পদ্ধতির কারনে ল্যাবএইড অধিক পরিচিতি লাভ করেছে। এখানে যে সকল পরীক্ষাগুলো করা হয় তার আভ্যন্তরীণ ও বাহিরের মান নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোল, ওজন মাপার যন্ত্রপাতি থেকে শুরু করে প্রত্যেকটি যন্ত্রের ক্যালিব্রেশন, ডকুমেন্টস সংরক্ষণ, ল্যাবরেটরিতে কর্মরতদের সময় সময় ট্রেনিং প্রদান, তাদের কর্মদক্ষতার মূল্যায়ন করা সহ সকল খুঁটিনাটি ব্যাপারগুলোতেও আন্তর্জাতিক মান নির্ণয় পদ্ধতির আওতায় আনা হয়েছে। সনদপ্রাপ্তির মাধ্যমে ল্যাবএইড তাঁদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।
ল্যাবএইড ডায়াগনোস্টিক সেন্টার
মুলনীতি: আধুনিক ব্যবস্থাপনায় সেবার মান বৃদ্ধি
আন্তর্জাতিক সনদ : ISO 9001-2000
সনদপ্রাপ্তি : জানুয়ারী০৮
অবস্থান : বাড়ি নং#১, রোড নং #৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ফোন : : +৮৮০-২-৮৬১০৭৯৩-৮, ৮৬২৯৭৮২
ফ্যাক্স : +৮৮০-২-৮৬১৭৩৭২ |
|