আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

ফুসফুস ও কলোরক্টোল ক্যান্সার চিকিৎসা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আমারহেলথ (৯ই অক্টোবর, শনিবার):সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ, গ্লিনিগান্স ও পার্কওয়ে ইসেন্ট হাসপাতাল পরিচালনাকারি প্রতিষ্ঠান পার্কওয়ে হেলথ এর আয়োজনে ফুসফুস ও কলোরক্টোল ক্যান্সারের চিকিৎসা শীর্ষক সেমিনার ৭ অক্টোবর ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে পার্কওয়ে সেন্টারের ডা. লমি হং লিয়াং, সিনিয়র কন্সালটেণ্ট মেডিকেল অনকোলজ, ফুসফুস  ক্যান্সারের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। ডা. উই বুন সুই, সিনিয়র কন্সালটেন্ট জেনারেল র্সাজারী কলোরক্টোল ক্যান্সারের কারণ ও প্রতিকার বিষয়ে বক্তব্য রাখেন। পার্কওয়ে ক্যান্সার সেন্টারের ম্যানেজার জোয় ট্রিয়ান এবং পার্কওয়ে হেলথ এর ম্যানেজার কর্পোরেট মার্কেটিং মিনো লিয়ে, পার্কওয়ে হেলথ ঢাকা অফিসের পরিচালক জাহিদ হাসান খান সেমিনারে উপস্থিত ছিলেন।