রোগীদের রোগ নির্ণয় করার জন্য বাংলাদেশে প্রতিটি সরকারী হাসপাতালে ডায়াগনষ্টিক সুবিধা থাকলেও আধুনিক যন্ত্রপাতি ও সঠিক ব্যবস্থাপনার অভাবে রোগীদের চাহিদা পূরন করতে পারছে না। এজন্য রোগীদের রোগ নির্ণয়ের জন্য বেশীর ভাগ ক্ষেত্রেই প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে ছুটতে হয়। জরুরী সেবার জন্য হাসপাতালের পাশাপাশি ডায়াগনষ্টিক সেন্টারকেও প্রয়োজনীয় সাপোর্ট দিতে হয়। কারন, একজন ইমার্জেন্সী রোগী ইমার্জেন্সী ট্রিটম্যান্ট করতে তাৎক্ষনিক ভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় যেমন: এক্স-রে, আল্ট্রসনোগ্রাম, ই.সি.জি, সিটি-স্ক্যান, এম.আর.আই ইত্যাদি। এসব পরীক্ষা নিরীক্ষা যথাসময় করতে না পারলে সঠিক সময়ে চিকিৎসা করা সম্ভব হয় না। আর সময়মত চিকিৎসা না করতে পারলে রোগীর মৃত্যুও ঘটতে পারে। বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে জরুরী সেবা দেয়া হয়না। হাতেগোনা কয়েকটি প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টার জরুরী সেবা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম মেডিনোভা মেডিকেল সার্ভিস লি:। এই মেডিকেল সার্ভিস লি: রোগীদের সুবিধার জন্য ২৪ ঘন্টা জরুরী সেবা দিয়ে থাকে। এই মেডিকেল সার্ভিস অপারেশন কিংবা দুর্ঘটনাকবলিত জরুরী রোগীদের পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট ইমার্জেন্সী ভাবে দিয়ে থাকে। জরুরী পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিনোভা মেডিকেল সার্ভিসকে আলাদা ভাবে কোন টাকা প্রদান করতে হয় না। মেডিনোভা মেডিকেল সার্ভিস রোগীর রোগীর সার্ভিক অবস্থা ও ডাক্তারের সুপারিশের ভিত্তিতে এ সেবা দিয়ে থাকে। জরুরী সেবা সম্পর্কে প্রশ্ন করা হলে মেডিনোভা মেডিকেল সার্ভিস সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক ডা. মোকাদ্দেস হোসাইন বলেন, আমাদের এখানে জরুরী রোগীদের রিপোর্ট যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করা হয়। রোগীর সার্বিক অবস্থা ও ডাক্তারের সুপারিশের ভিত্তিতে এ ধরনের সেবা দেয়া হয়। এ সেবার জন্য রোগীদের কাছ থেকে আলাদাভাবে কোন প্রকার ফি নেওয়া হয় না।
|