আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

ময়মনসিংহে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি

নাজিবুল্রাহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর চিকিৎসা নিয়ে বিরোধের জের ধরে ইন্টার্নি ডাক্তার ও হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারীরা এখন মুখোমুখি। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ইন্টার্নি ডাক্তাররা ২১ জুন, রোববার রাত ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। কর্মবিরতির ফলে হাসপাতালে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া রোববার বিকালে হাসপাতাল ক্যাম্পাসে ইন্টার্নিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।