আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

ঢামেক হাসপাতালে লোডশেডিং: রোগীদের চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ৩০ মার্চ ৩ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। দুই দফায় ৩ ঘণ্টা বিদ্যুৎ  না থাকায় অন্ধকারে ছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৫টি ওয়ার্ড। এর ফলে প্রায় আড়াই হাজার রোগী চরম দুর্ভোগের মধ্যে সময় কাটান।
বিদ্যুৎ না থাকলে জেনারেটরের মাধ্যমে হাসপাতালের অপারেশন থিয়েটার ও জরুরি কয়েকটি ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাকি সব ওয়ার্ডে মোমবাতি জ্বালিয়ে কাজ করা হয়। ফলে চিকিৎসা না পেয়ে রোগীদের জরুরি বিভাগ থেকেই চলে যেতে হয়েছে। হাসপাতাল সুত্র জানায়, পাঁচ বছরের মধ্যে হাসপাতালে এত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার এটাই প্রথম ঘটনা।

গতকাল হাসপাতালে প্রথম দফায় বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় বিকেল সোয়া ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ওয়ার্ডে জেনারেটরের ব্যবস্থা না থাকায় রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটে এবং তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। রোগীর পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ ছিল। জেনারেটরের আলোতে কেবল রোগীদের অস্ত্রোপচার চলছিল। বিদ্যুৎবিহীন সময়ে নার্স ও আয়ারা রোগীদের বারান্দায় এনে সূর্যের আলোয় ড্রেসিং করছেন। এদিকে এসময়ে শিশু বিভাগের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা এক বছর দুই মাস বয়সী শিশু ইমা চিকিৎসা নিতে না পারায় হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে অন্ধকারেই মারা

চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় ইমার মৃত্যু ঘটেনি। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি তবে আলো থাকলে আরো ভালো চিকিৎসা দেওয়া সম্ভব ছিল। চিকিৎসকরা আরো জানান, এ সময় স্যালাইন ও রক্ত সরবরাহ করতেও বেগ পেতে হয়েছে। অনেকক্ষেত্রে বিদ্যুৎ না থাকায় নির্ধারিত অস্ত্রোপচার করাও সম্ভব হয়নি।