অচিরেই দেশে লিভার প্রতিস্থাপন করা যাবে: স্বাস্থ্যমন্ত্রী |
আমারহেলথ (০৩ অক্টোবর, রবিবার):স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আফম রুহুল হক বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে সরকার। চিকিৎসার সবরকম প্রযুক্তি ব্যবহারের জন্যও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অচিরেই দেশে লিভার প্রতিস্থাপনের মতো উন্নত চিকিৎসা করা যাবে। তিনি বলেন, প্রথমত বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের চিকিৎসা করা যাবে। সাধারণ মানুষ যাতে কম খরচে এরূপ উন্নত চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে এ সুবিধা সৃষ্টি করতে সরকার উৎসাহী। তবে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উদ্যোগ নিলে সরকার সবরকম সহায়তা প্রদান করবে। |
Copyright © 2009 |Amarhealth|