আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

জীবনতরী হাসপাতালে

আমারহেলখ ডেস্ক, ২৬, জুন রবিবার: ইম্পেক্ট ফাউন্ডেশন এর সাথে যুক্তরাজ্যের রেনার ইন্ট্রাঅকুলার লেন্স কোম্পানীর গরীর রোগীদের জন্য বিনামূল্যে চোখের লেন্স  কার্যক্রম দীর্ঘ ২০ বছরের অধিক। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ইম্পেক্ট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জীবনতরী ভাসমান হাসপাতালের চক্ষু সেবাকে প্রসারিত করতে উক্ত হাসপাতালে ছানি অপারেশন লেন্স কোম্পানীটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে। চক্ষু সেবাকে দরিদ্র মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে যুক্তরাজ্যস্থ রেনার ইন্ট্রাঅকুলার লেন্স কোম্পানী তাদের এ সেবামূলক কার্যক্রম সারা বিশ্বব্যাপী পরিচালনা করে আসছে। কোম্পানীর ডাইরেক্টর এড্রিয়ান ওয়েবার ইম্পেক্ট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জীবনতরী ভাসমান হাসপাতালে লেন্স গ্রহণ করেন। দেশের বরেণ্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মনিরুল হকের তত্বাবধানে গরীব রোগীদের চিকিত্সা কার্যক্রম চলছে বলে জানা যায়।