আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

স্বাস্থ্য দিবসে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের স্বাস্থ্যমেলা কর্মসুচী

১৩ এপ্রিল(আমার হেলথ):“নগরবাসীর স্বাস্থ্য” এই প্রতিপাদ্যকে ধারন করে গত ৭ এপ্রিল পালিত হল বিশ্বস্বাস্থ্য দিবস।বিশ্বসাস্থ্য দিবস উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল নগর বাসীর ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান উপলক্ষে স্বাস্থ্যমেলার আয়োজন করে।

স্বাস্থ্যমেলায় হাসপাতাল কতৃপক্ষ নগরবাসীর ব্লাডগ্রুপ, ওজন উচ্চতাসহ বিএমআই নির্ধারন, ব্লাড প্রেসার, ব্লাড সুগারসহ বিনামুল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করেন। সকাল ১০টায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া স্বাস্থ্যমেলার উদ্বোধন করেন।

এসময় মেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন,কবি নির্মলেন্দু গুন,চিত্রশিল্পী আব্দুল মান্নান,ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত,একমি ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান সিনহা,ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর ডিরেক্টর জেড মাহমুদ মামুন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর  চেয়ারম্যান ডা:সরদার নাঈম, ইক্ত হাসপাতালের ডিরেক্টর বিশিষ্ট কোলেরেক্টাল সার্জন প্রফেসর একে এম ফজলুল হক,জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের উপদেষ্টা একেএম নুরুল ফজল বুলবুল প্রমুখ।

তাছাড়া স্বাস্থ্যমেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, হার্টক্যাম্প ও ফ্রি ইসিপি কাউন্সিলিং,ব্রেস্ট স্ক্রীনিং,জাগো ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতা এবং মায়েদের ইমারজেন্সি কিট বক্স প্রদান,পথরালী ইত্যাদি কর্মসুচী পালিত হয়। প্রেস রিলিজ