ধানমন্ডিতে ইবনে সিনা আই কেয়ার সেন্টারের যাত্রাফয়সাল আকবর : |
প্রধান অতিথির বক্তব্যে মীর কাসেম আলী বলেন, ইবনে সিনা আই কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে সেবা দেয়ার জন্য।এখানে কোনো গরীব রোগীকে বিনা চিকিত্সায় ফিরিয়ে দেয়া হবে না। গরীব রোগীদের বিনামূল্যে চিকিত্সা দেয়া হবে। এছাড়া ইবনে সিনা আই কেয়ার সেন্টারে খুব অল্প খরচেই চক্ষু রোগীরা চিকিত্সা নিতে পারবেন এবং ইবনে সিনা স্বাস্থ্যসেবাকে ব্যবসা হিসেবে নেয়নি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষকেই স্বাস্থ্যসেবা দিয়ে যাবে বলে জানিয়েছেন ইবনে সিনা ট্রাস্টের বোর্ড মেম্বার মীর কাসেম আলী। আই কেয়ার সেন্টারের সহযোগী অধ্যাপক ডা. ফাহিমা নাহিদ বলেন, আই কেয়ার সেন্টারে অত্যন্ত আধুনিক ও উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে, যা দিয়ে রোগীদের চিকিত্সা করা হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আই কেয়ার সেন্টারের কনসালট্যান্ট ডা. মাহবুবুর রহমান শাহীন।
|
ফয়সাল আকবর: রাজধানীর ধানমন্ডিতে গত ২৩ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে ইবনে সিনা আই কেয়ার সেন্টার। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষকেই স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যেই এক আলোচনা সভা ও বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা
Copyright © 2009 |Amarhealth|