বার্তমান বিশ্বের সবচেয়ে বড় ডায়রিয়া হাসপাতাল হচ্ছে The International Centre for Diarrheal Disease Research, Bangladesh যা সংক্ষেপে আইসিডিডিআর,বি নামে পরিচিত। আইসিডিডিআর,বি একইসাথে স্বাস্থ্য সেবায় অন্যতম একটি গবেষনা কেন্দ্র যা শিশুস্বাস্থ্য, সংক্রামক ব্যাধি, জনস্বাস্থ্য, দারিদ্র ও স্বাস্থ্য, এইচআইবি-এইডস, বিশুদ্ধ পানি নিশ্চতকরন ইত্যাদি বিষয়ে গবেষনা করে। পৃথিবীর অন্যান্য দেশের সহযোগিতায় আইসিডিডিআর,বি স্বাস্থ্যবিষয়ক গবেষণা, প্রশিক্ষন, প্রোগ্রামভিত্তিক কাজকর্মের মাধ্যমে অনুন্নত ও উন্নয়নশীল দেশের স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য ও পুষ্টিসেবা উন্নতকরনে বাস্তবিক সমাধানে যৌথভাবে কাজ করে যাচ্ছে। ডায়রিয়া ও কলেরা রোগীদের জন্য এখানে ২৫০ টি শয্যা রয়েছে যা প্রয়োজনানুসারে আরো বৃদ্ধি করা হয়। এছাড়া একটি স্পেশাল ইউনিটের মাধ্যমে জটিল ও মুমুর্ষ রোগীদের ইনটেনসিভ কেয়ার নেয়ার ব্যবস্থা রয়েছে। সর্বোপরি বাংলাদেশের চিকিৎসাক্ষত্রে আইসিডিডিআর,বি এক অনবদ্য ভুমিকা পালন করে যাচ্ছে।
আইসিডিডিআর,বি
মূলনীতি: Knowledge for Global Lifesaving
প্রতিষ্ঠা534; ইংরেজী
অবস্থান৬৮, তাজউদ্দিন আহমদ স্মরণী
মহাখালী, ঢাকা-১২১২
বিভাগ ৫ টি
যোগাযোগ: টেলিফোন +(৮৮০-২)৮৮৬০৫২৩-৩২
ফ্যাক্স +(৮৮০-২)৮৮২৩১১৬
অর্জন: ইউনিসেফ মাউরিস পেইট অ্যাওয়ার্ড-১৯৮৪
ইউএসএইড-বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাওয়ার্ড-১৯৮৭
গ্যাটস অ্যাওয়ার্ড ফর হেলথ-২০০১
স্বাধীনতা দিবস অ্যাওয়াড-২০০৫
দি বাংলাদেশ টুডে অ্যাওয়ার্ড-২০০৬
ই-মেইল : info@icddrb.org
ওয়েব সাইট : www.icddrb.org |
|