আমারহেলথ (০৮ আগস্ট, রবিবার): মানুষের জীবন রক্ষায় বেসরকারী হাসপাতালে চিকিৎসার নামে বানিজ্য কঠোর হস্তে সরকারকে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ভূক্তভোগী ও স্বাস্থ্য অধিকার কর্মীরা।
বৃহস্পতিবার সকালে চারুকলার সামনে স্বাস্থ্য অধিকার জোটের উদ্যোগে স্বাস্থ্যকে সংবিধানে মানবাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান এবং বেসরকারী হাসপাতালের এবং ঔষধ কোম্পানিগুলোর চিকিৎসার নামে বানিজ্য বন্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, পরিবেশবিদ আবু নাসের খান, স্বাস্থ্য আন্দোলনের সীমা দাস, মানবাধিকারকর্মী এস এম সৈকত,লোকসংঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতী, উন্নয়নকর্মী ইবনুল সাইদ রানা, যুব সংগঠক বিধানচন্ত্র পাল প্রমুখ।
সভায় পরিবেশ বাঁচাও আন্দোলন, নিরাপদ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দিন দিন মানুষের মাঝে রোগ বাড়ছে। প্রতিটি ব্যক্তি, পরিবার রোগ ও রোগের চিকিৎসার জন্য নিরন্তর লড়ছে। রোগের চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হচ্ছে অনেকেই। বেসরকারী হাসপাতালগুলো মানুষের শরীরকে পন্য হিসাবে ব্যবহার করছে। রোগ ও চিকিৎসা একটা রমরমা বাণিজ্যে পরিণত হয়েছে।
সমাবেশে চিকিৎসার বানিজ্যের কারণে ভুক্তভোগীর পাশাপাশি প্রায় ২০ টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
|