আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

নিউজ

ডায়াবেটিক রোগীদের চাপ বাড়ছে বারডেম

নাজিবুল্লাহ (৩ সেপ্টেম্বর, শুক্রবার): ডা. মোহাম্মদ ইব্রাহিমের সেবাময় স্বপ্নের প্রতিষ্ঠান বারডেম এখন ডায়াবেটিক রোগীদের কাছে অন্যতম চিকিত্সা কেন্দ্র। ৫০ বছরের বেশি সময়ের পুরনো এ প্রতিষ্ঠান রোগীদের কাছে হয়ে উঠেছে নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র। (বিস্তারিত)

 

বেড়েই চলছে অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা: তিন জেলায় আরও ৩৩ জন সনাক্ত

নাজিবুল্লাহ (০১ সেপ্টেম্বর, বুধবার): অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। কুষ্টিয়া জেলা, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পাবনার বেড়া উপজেলায় ০১ সেপ্টেম্বর, বুধবার আরও ৩৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা দেওয়া শুরু হয়েছে। (বিস্তারিত)

 

 

অ্যানথ্রাক্স আতঙ্কে রাজধানীবাসী

আমারহেলথ (৩০ আগস্ট, সোমবার): নগরবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স আতঙ্ক। রোগাক্রান্ত হওয়ার ভয়ে অনেকেই ভিড়ছেন না মাংসের দোকানে। ফলে রাজধানীতে দৈনিক গরু জবাইয়ের সংখ্যা অর্ধেকে নেমেছে।
রাজধানীতে দৈনিক জবাই হওয়া প্রায় পাঁচ হাজার পশুর রোগ পরীক্ষায় চিকিৎসক আছেন মাত্র দুজন। (বিস্তারিত)

 

টিকা কার্যক্রম জোরদার: মোট সনাক্ত ১২৯

নাজিবুল্লাহ (২৬ অগাস্ট, বৃহসপতিবার):  সিরাজগঞ্জে গবাদি প্রাণির টিকা কার্যক্রম জোরদার করেছে জেলা প্রাণি সম্পদ বিভাগ। ২৬ অগাস্ট, বৃহসপতিবার সকাল থেকে ৩২টি দল জেলার বেলকুচি, কামারখন্দ ও শাহজাদপুর উপজেলায় কাজ শুরু করেছে। (বিস্তারিত)

 

অ্যানথ্রাক্স কোন ছোঁয়াচে রোগ নয় - প্রাণিসম্পদ মন্ত্রী
আমারহেলথ(২৬ আগস্ট, বৃহস্পতিবার): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস অ্যানথ্রাক্স নিয়ে জনগণকে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা কোন ছোঁয়াচে রোগ না। এ রোগের পর্যাপ্ত প্রতিষেধক সরকারের কাছে আছে। (বিস্তারিত)

 

 

আরো ৯ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত : মোট সংখ্যা ১০৭

আমার হেলথ (২৪আগস্ট, মঙ্গলবার): সিরাজগঞ্জ ও পাবনায় আরো ৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে দুই জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা ১০৭-এ দাঁড়িয়েছে। ২৪ আগস্ট, মঙ্গলবার অ্যানথ্রাক্স আক্রান্ত ওই ৯ জনকে শনাক্ত করা হয়। (বিস্তারিত)

 

বরগুনায় ডাক্তারদের ১ ঘন্টা কর্মবিরতি

আমার হেলথ (১০ আগস্ট, মঙ্গলবার): বরগুনা জেনারেল হাসপাতালের এক ডাক্তারকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে জেলার সকল উপজেলার চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। ১০ আগস্ট, মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। (বিস্তারিত)

 

 

বিএসএমএমইউ’র গুরুত্বপূর্ণ ১৬টি স্হাপনায় সিসিটিভি স্হাপন

আমারহেলথ (০৯ আগস্ট, সোমবার): নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-র  গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা  (সিসিটিভি) স্থাপন করা হয়েছে। (বিস্তারিত)

 

মানববন্ধনে বক্তারা-

বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা বাণিজ্য বন্ধ করতে হবে

আমারহেলথ (০৮ আগস্ট, রবিবার): মানুষের জীবন রক্ষায় বেসরকারী হাসপাতালে চিকিৎসার নামে বানিজ্য কঠোর হস্তে সরকারকে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ভূক্তভোগী ও স্বাস্থ্য অধিকার কর্মীরা। 
বৃহস্পতিবার সকালে চারুকলার সামনে স্বাস্থ্য অধিকার জোটের উদ্যোগে স্বাস্থ্যকে সংবিধানে মানবাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান এবং বেসরকারী হাসপাতালের এবং ঔষধ কোম্পানিগুলোর চিকিৎসার নামে (বিস্তারিত)

 

রক্ত পরীক্ষা করে যক্ষ্মা নির্ণয়ের প্রণালি উদ্ভাবন করেছে আইসিডিডিআরবি

নাজিবুল্লাহ (১ আগস্ট, রোববার): আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)যক্ষ্মারোগ নির্ণয়ে নতুন প্রণালি (ডায়াগনস্টিক মেথড) উদ্ভাবন করেছে। এই প্রণালিতে থুতু পরীক্ষা বা এক্স-রে করার পরিবর্তে রক্ত পরীক্ষা করে যক্ষ্মা নির্ণয় করা হয়। আইসিডিডিআরবি ইতিমধ্যে এই প্রণালিতে যক্ষ্মা নির্ণয়ের কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেড অফিসে এই উদ্ভাবনের স্বত্ব নিবন্ধনও করা হয়েছে। (বিস্তারিত)


সরকারি হাসপাতালে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আমার হেলথ (২৯ জুলাই, বৃহস্পতিবার): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি হাসপাতালগুলোর শূন্যপদে চিকিৎসকদের নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন। ২৯ জুলাই, বৃহস্পতিবার গণভবনে আয়োজিত ডাক্তারদের এক সমাবেশে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিজ নিজ (বিস্তারিত)

 

 

 

সম্মিলিত সামরিক হাসপাতালকে শিগগির ১১শ’ শয্যায় উন্নীত করা হবে

নাজিবুল্লাহ (২৩ জুলাই, শুক্রবার): সরকার সশস্ত্র বাহিনীর আরো অধিক সংখ্যক সদস্য স্বাস্থ্য সেবা প্রদানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপতাল (সিএমএইচ) ৮শ’ ৫০ থেকে শিগগিরই ১১শ’ শয্যায় উন্নীত করবে। রাষ্ট্রপতির সাথে ২২ জুলাই, বৃহসপতিবার বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ কথা বলেন। (বিস্তারিত)

 

গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চালু হল ‘আরএফটি’ চিকিৎসা পদ্ধতি

০৮জুলাই, আমারহেলথ: রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এখন আধুনিক চিকিৎসা পদ্ধতি রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি (আরএফটি) দেয়া হচ্ছে। এর মাধ্যমে রোগীরা সুস্থ হচ্ছেন। অনেকেই সহজে রোগ থেকে মুক্তি পাচ্ছেন এ থেরাপি গ্রহণ করে। (বিস্তারিত)

 

রোগীর কাছে থেকে ভ্যাট আদায় বন্ধে হাইকোর্টের রায় বহাল

দেশে প্রথম সফল যকৃৎ প্রতিস্থাপিত ইরশাদ বাড়ি ফিরেছেন

ময়মনসিংহে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি

আইসিডিডিআরবি ৫০ বছর পূর্তি
খাওয়ার স্যালাইঘহন আবিষ্কার দেশের সম্মান বাড়িয়েছে

নিউজ আর্কাইভ

ফিচার নিউজ

স্বাস্থ্য সেবায় অনবদ্য একটি নাম শমরিতা হাসপাতাল

শমরিতা হাসপাতাল বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রতিষ্ঠিত একটি নাম।এ হাসপাতালটি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এনেছে আধুনিকতার ছোয়া। ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪ সালের পরীবাগের মোড়ে ময়মনসিংহ রোড়ের উপর (বিস্তারিত)

 

সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন

ডায়রিয়া রোগীদের আশ্রয়স্থল আইসিডিডিআর,বি
বিশ্বের অন্যতম ডায়াবেটিক হাসপাতাল বারডেম

স্বাস্থ্য সেবায় অত্যাধুনিকতার ছোঁয়ায় স্কয়ার হাসপাতাল
গণমানুষের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল




আমারহেলথ গেষ্টবুকে
আপনি আপনার মতামত,পরামর্শ.অভিযোগ আমাদের জানান।