সজীব দেব: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, উপজেলা ও নিম্নপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোকে সেকেন্ডারি পর্যায়ের চিকিৎসার জন্য স্বয়ংসম্পূর্ণ করা হবে। গত ৩রা মার্চ বুধবার রাজধানীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) চার দিনব্যাপী ৩৭তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক আভা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, বাংলাদেশ একাডেমী অফ অফথালমোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান প্রমুখ।
|