আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

সরকারি হাসপাতালে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আমার হেলথ (২৯ জুলাই, বৃহস্পতিবার): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি হাসপাতালগুলোর শূন্যপদে চিকিৎসকদের নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন। ২৯ জুলাই, বৃহস্পতিবার গণভবনে আয়োজিত ডাক্তারদের এক সমাবেশে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে থেকে অসহায় মানুষদের সেবা করারও আহ্বান জানান। দেশের অধিকাংশ মানুষ চিকিৎসা খরচ যোগাতে পারে না উল্লেখ করে তাদের প্রয়োজনীয় সেবা দিতে ডাক্তারদের অনুরোধ জানান তিনি।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ১০ জানুয়ারি থেকে জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত দেশজুড়ে বিনামূল্যে গরীব মানুষের স্বাস্থ্যসেবা দিয়েছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। দেশের প্রতিটি উপজেলায় একদিন করে প্রায় ৯ লাখ রোগীকে ১০ হাজার ডাক্তার বিনামূল্যে এই সেবা দেন। আর মহতি এই উদ্যোগে অংশ নেয়ায় ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।  
প্রধানমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের চালু করা কমিউনিটি ক্লিনিক বিএনপি-জামাত জোট সরকারের আমলে বন্ধ করে দেওযার তীব্র সমালোচনা করেন।