বাংলাদেশে সব হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সর্ববৃহৎ সরকারি হাসপাতাল যা গণমানুষের হাসপাতাল হিসেবে খ্যাত । এখানে সমাজের সকল শ্রেণীর মানুষ সেবা পেয়ে থাকে । এটি ১৯৪৬ সালে ২৫০ শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে শয্যাসংখ্যা, সেবার পরিমান সব মিলে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। গণমানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবদান অনস্বীকার্য। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দিতে এ হাসপাতালে ২৮টি বিভাগ ও ৪২টি ওয়ার্ডে ২৩৪ জন ডাক্তার, ১০০ জন ইন্টার্নি ডাক্তার, ৫৬০ জন নার্স ও ১১শ কর্মচারী নিয়োজিত আছেন । ১৭শ' শয্যার এ হাসপাতালে প্রতিদিন প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
প্রতিষ্ঠ : ১৯৪৬ ইংরেজী
ধরন:সরকারি
শয্যাসংখ্যা: ১৭০০ টি
অবস্থান : পলাশী , ঢাকা
যোগাযোগ : টেলিফোন +৮৮-০২-৮৬২৬৮১২-৬,
৯৫০৫০২৫-২৯, ৯৫০০১২১-৫ |
|