ঢামেক হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে ২শ ধরনের ওষুধ বিতরণ শুরু |
মেডিসিন স্টোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে এন্টিবায়োটিক, ইনজেশন, ট্যাবলেট, ক্যাপসুল, স্যালাইন ও সিরাপসহ প্রায় ২০০ রকমের ওষুধ বিনামূল্যে বিতরণ করার ব্যবস্থা নেয়া হচ্ছে। যেসব ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে তার একটি তালিকা হাসপাতালের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে এবং সংশ্লিষ্ট চিকিৎসককে সরবরাহকৃত ওষুধের তালিকা দেয়া হয়েছে। রোগীরা যেন ওষুধপত্র সঠিকভাবে পান সে জন্য তদারকির ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বলেন, সব ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর জন্য এ পরিকল্পনা নেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে রুটিন মতো ওষুধ সরবরাহ করা হবে। যেসব ওষুধ এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল) সরবরাহ করতে পারবে না, তা কোম্পানি থেকে দরপত্রের মাধ্যমে ক্রয় করে সরকারি নির্ধারিত মোড়কে রোগীদের দেয়া হবে। |
Copyright © 2009 |Amarhealth|