আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

ঢাকা কমিউনিটি হাসপাতাল

ঢাকা কমিউনিটি হাসপাতাল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে অগ্রনী ভুমিকা রেখে যাচ্ছে। এ হাসপাতাল স্বাস্থ্যবীমা প্রকল্প সফলভাবে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন ও মানব সম্পদ উন্নয়নই হল এ হাসপাতালের মূল লক্ষ্য। ঢাকা কমিউনিটি হাসপাতাল আর্সেনিক প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এ প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ হাসপাতালের দেশের ২৪ টি জায়গায় প্রাইমারি স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে। নারীর ক্ষমতায়ন, নারীর মানবাধিকার ও সমাজে জেন্ডার বৈষম্য কমিয়ে আনতে এ হাসপাতাল সামাজিক আন্দোলনেও ভুমিকা রাখতেছে। এ হাসপাতলে মেডিকেল কন্সালটেশন ফি ১৫ টাকা, স্পেশাল কন্সালটেশন ফি ২০০ টাকা, হাসপতাল বেড ফি প্রতিদিন ৫০ টাকা, কেবিন ৬০০ টাকা অল্প খরচে সেবা পাওয়া যায়। এছাড়া ডায়াগনষ্টিক সেবা ও টেস্টের দামও অল্প। এছাড়া কমিউনিটি কর্মকান্ডের মধ্যে আর্সেনিক সমস্যা, গ্রামীন স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, এইচআইবি, শিল্প স্বাস্থ্য উল্লেখযোগ্য। এ হাসপাতালের সাথে বিভিন্ন এনজিও যেমন অক্সফাম, কেয়ার, কারিতাস, ইউএনডিপি, সিডা, এয়াটার এইড ইত্যাদির সাথে সংশ্লিষ্টতা আছে।

এক নজরে ঢাকা কমিউনিটি হাসপাতাল

অবস্থান

১৯০/১,বড় মগবাজার,ওয়ারলেস রেলগেট ঢাকা-১২১৭

বিশেষজ্ঞ সেবাসমুহ:

মেডিসিন,চক্ষু,পেডিয়াট্রিক,অর্থপেডিক্স,জেনারেল সার্জারি,ইএনটি, ডেন্টাল, ইউরোলজি নিউরোসার্জারি, ফিজিওথেরাপি,ডায়াবেটিকস প্যাথলজি, অর্সেনিক ল্যাব ও ইপিআই

টেলিফোন

যোগাযোগ: (৮৮০-২)৯৩৫১১৯০-১,৮৩১৪৮৮৭ ফ্যাক্স (+৮৮০-২)৯৩৩৮৭০৬
ই-মেইল dch@bangla.net
ওয়েবসাইট: www.dchtrust.org

শয্যাসংখ্যা

৭৫ টি