আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও চ্যানেল আই এর রাজশাহীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও চ্যানেল আই এর  উদ্যোগে রাজশাহীর দেড় হাজার কৃষক, কৃষাণি ও তাদের পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। ১৩ মে রাজশাহীর পবা উপজেলায় কাশিয়াডাঙ্গা কলেজ চত্বরে ২৫তম ‘কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রম’-এর আয়োজন করা হয়। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর, ল্যাপারোস্কোপিক সার্জন ডা. সরদার এ নাঈম এবং রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সোয়াইন-ফ্লু ভাইরাস প্রতিরোধের এইচ ওয়ান, এন ওয়ান ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। সঙ্গে আরও ২০০ স্বাস্থ্যকর্মীকে এইচ ওয়ান, এন ওয়ান ভ্যাকসিন প্রদান করা হয়।

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ৩০ জনের মেডিকেল টিম মেডিসিন, হৃদরোগ, শিশুরোগ, স্ত্রীরোগ, নাক-কান-গলার অসুস্থ্য কৃষাণ-কৃষাণীদের বিনামূল্যে চিকিত্সা ও ঔষধ বিতরণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর, ল্যাপারোস্কোপিক সার্জন ডা. সরদার এ নাঈম প্রমুখ বক্তব্য রাখেন।  মনোরোগ ও মাদকাসক্ত চিকিত্সা বিশেষজ্ঞ ডা. মোহিত কামাল কৃষকের মানসিক স্বাস্থ্যের সুস্থতা নিয়ে বিস্তারিত গ্রুপ সাইকো থেরাপির মাধ্যমে কাউন্সিলিং করেন।