আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

প্রোফাইল বারডেম

বাংলাদেশ ডায়াবেটিক এন্ডোক্রাইন ও মেটাবলিক ডিজঅর্ডার গবেষণা ও পুনর্বাসন সংস্থা (Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorders) BIRDEM  ঢাকার শাহবাগে অবস্থিত যা বারডেম হাসপাতাল নামে পরিচিত। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে ১৫ তলা বিশিষ্ট বিল্ডিং এ ৬৫০ টি বেড নিয়ে মূল হাসপাতাল কমপ্লেক্সটি গঠিত। এর মধ্যে ১০৪ টি গরীর রোগীদের জন্য যাতে গরীব রোগীরা তুলনামুলক কম খরচে স্বাস্থ্যসেবা পেতে পারে । এছাড়াও ৩য় ৪র্থ শ্রেণীর গরিব কর্মচারী রোগিদের জন্য বিনা অর্থে ২০ টি বেড বরাদ্ধ আছে। হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫০০ রোগী চিকিৎসা নেয় এবং এ পর্যন্ত প্রায় ৩.৪০ লক্ষ রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ডায়াবেটিক হাসপাতাল।

বারডেম
মূলনীতি : Discipline is Life
প্রতিষ্ঠা : ১৯৮০ ইংরেজী
অবস্থান : শাহবাগ, ঢাকা
শয্যা : ৬৫০ টি
যোগাযোগ: টেলিফোন +৮৮-০২-৯৬৬১৫৫১-৬০,
৮৬১৬৬৪১-৫০
সেবাসমূহ:
নিউরোসার্জারি,নিউরোমেডিসিন,এক্সিডেন্ট কেস
গাইনী অর্থপেডিক্স,হার্ট ডিজিজ, লিভারট্রান্সফার
ল্যাপরোস্কপি,ইসিজি, ভিডিও এন্ডোসকপি
কোলনস্কপি,প্যাথলজী,ইমুনোলজী, ভাইরোলজী
হিস্টোপ্যাথলজী,হেমাটোলজী,কার্ডিয়াক লিভার
কিডনি ও ডায়াবেটিকস চেক-আপ ইত্যাদি ।