আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

বিশ্বের অন্যতম ডায়াবেটিক হাসপাতাল বারডেম

ফয়সাল আকবর

বাংলাদেশ ডায়াবেটিক এন্ডোক্রাইন ও মেটাবলিক ডিজঅর্ডার গবেষণা ও পুনর্বাসন সংস্থা (Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorders)BIRDEM ঢকার শাহবাগে অবস্থত যা বারডেম হাসপাতাল নামে পরিচিত। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ডায়াবেটিক হাসপাতাল। ১৯৫৬ সালে সেগুন বাগিচার ইব্রাহীম সরণীতে ৩০ টি বেড নিয়ে শুরু হয় আজকের ডায়াবেটিক রোগীদের আশারস্থল বারডেম এর যাত্রা । পরবর্তীতে ১৯৮০ সালে এ প্রতিষ্টানটি শাহবাগে স্থানান্তরিত হয়। মূলত তখন থেকে  এই হাসপাতাল  বাংলাদেশে ডায়বেটিক রোগীদের বিনামূল্যে ডায়াবেটিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। এছাড়া এটি বহুমাত্রিক স্বাস্থ্যসেবা প্রদানে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহীম এর  আন্তরিক প্রচেষ্টা ও কঠোর শ্রমে গড়ে উঠে বারডেম হাসপাতাল। বারডেম এমন একটি হাসপাতাল যেখানে রয়েছে ইনডোর ও  আউটডোর সার্ভিস। একইসাথে জরুরী মহামারী মোকাবেলা করতে এবং চিকিৎসা সেবার মান উন্নত করতে এর রয়েছে নিজস্ব  গবেষণাগার। বর্তমানে এ হাসপাতাল Discipline is life এ মূলমন্ত্রকে সামনে রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে ১৫ তলা বিশিষ্ট বিল্ডিং এ ৬৫০ টি বেড নিয়ে মূল হাসপাতাল কমপ্লেক্সটি গঠিত। এর মধ্যে ১০৪ টি গরীর রোগীদের জন্য যাতে গরীব রোগীরা তুলনামুলক কম খরচে স্বাস্থ্যসেবা পেতে পারে । এছাড়াও ৩য় ৪র্থ শ্রেণীর গরিব কর্মচারী রোগিদের জন্য বিনা অর্থে ২০ টি বেড বরাদ্ধ আছে। হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫০০ রোগী চিকিৎসা নেয় এবং এ পর্যন্ত প্রায় ৩.৪০ লক্ষ রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ হাসপাতাল যেখানে ডায়াবেটিক চিকিৎসা ছাড়াও জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা হয়ে থাকে। বারডেমে উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে নিউরোসার্জারি, নিউরোমেডিসিন, গাইনী, অর্থপেডিক্স, হার্টডিজিজ, লিভারট্রান্সফার, ল্যাপরোস্কপি, আল্ট্রাসনোগ্রাফী, ডিজিটাল এক্সরে, ইসিজি, ভিডিওএন্ডোসকপি, কোলনস্কপি, প্যাথলজী, বায়োকেমিষ্ট্রি, মাইক্রোবায়োলজী, ইমুনোলজী, সেরোলজী, ভাইরোলজী, হিস্টো প্যাথলজী, হেমাটোলজী, ২৪ ঘন্টা জরুরী বিভাগ, সার্বক্ষনিক ডাক্তার ও নার্স, কার্ডিয়াক লিভার, কিডনি ও ডায়াবেটিকস চেক আপসহ অত্যাধুনিক  অপারেশন থিয়েটার রয়েছে। বারডেমে সকল রেজিষ্ট্রার্ড ডায়াবেটিক রোগীকে সম্পূর্ন ফ্রি ক্লিনিক্যাল সার্ভিস  প্রদান করা হয় ।  হাসপাতালটি বর্তমানে প্রায় দুই হাজার স্টাফ দ্বারা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বারডেমে চিকিৎসা সেবার পাশাপাশি  এমফিল, এম এস,এম ডি, ডিপ্লোমাসহ ১৩ টি কোর্সে  ১৮৮ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে । ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় ১৯৮২ সালে বিশ্ব স্বাস্থ্যসংস্থার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত পেয়েছে। ডায়েবেটিস রোগে যাতে একটি  মানুষও মারা না যায় এ বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বারডেম। ফলে বারডেম হাসপাতাল আজ বিশ্বব্যাপী ডায়েবেটিক রোগীদের অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত।

 

এক নজরে বারডেম
মূলনীতি Discipline is life
প্রতিষ্ঠা ১৯৮০ ইংরেজী
অবস্থান: শাহবাগ, ঢাকা
শয্যা ৬৫০ টি
যোগাযোগ : টেলিফোন +৮৮-০২-৯৬৬১৫৫১-৬০,৮৬১৬৬৪১-৫০
সেবাসমূহ : নিউরোসার্জারি, নিউরোমেডিসিন, এক্সিডেন্ট
কেস,গাইনী অর্থপেডিক্স, হার্ট ডিজিজ,
লিভারট্রান্সফার,ল্যাপরোস্কপি,ইসিজি, ভিডিও
ইমুনোলজী, ভইরোলজী, হিস্টো প্যাথলজী,
হেমাটোলজী,কার্ডিয়াক লিভার,কিডনি ও
ডায়াবেটিকস চেক-আপ ইত্যাদি ।