১ যুগ পুর্তি : প্রযুক্তিগত স্বাস্থ্যসেবার অঙ্গীকার আয়েশা মেমোরিয়ালের |
আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠার একযুগ পূর্তি উপলক্ষ্যে ৫ই মে রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে আযোজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা: সৈয়দ মোদাচ্ছের আলী, জনগণের কাছে কাংখিত স্বাস্থ্যসেবা পৌছানোর লক্ষ্যে সরকারী হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতাল গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রাইভেট সেক্টর বাদ দিয়ে শুধু সরকারের একার পক্ষে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। হাসপাতালের এক যুগ পূর্তিতে হাসপাতাল কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সৈয়দ মোদাচ্ছের বলেন, হাসপাতালের মান ও সেবার ব্যাপারে ক্লিনার থেকে পরিচালক পর্যন্ত সকলকে নিরলস পরিশ্রম অব্যাহত রাখতে হবে। তবেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব হবে। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী বলেন, ১৯৯৭ সালে মহাখালীতে হাসপাতালটির যাত্রা শুরু হলেও ২০০৪ সালে নতুন ব্যাবস্থাপনায় এর পরিধি ও চিকিৎসা সেবায় আধুনিকায়ন আনা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল এ. আর. খান, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান, রূপালী ব্যাংক লিমিটেডের চেয়াম্যান ড. আহমদ আল কবির, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) এম এ রব, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, ব্যাবস্থাপনা পরিচালক মুনীর আহমদ, পরিচালক অশীষ কুমার চক্রবর্তী প্রমূখ। |
৬মে, আমারহেলথ: উন্নত স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিগত আধুনিকায়নে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল দেশের জনগনের কাছে অঙ্গীকারাবদ্ধ। উন্নত স্বাস্থ্যসেবা আপনার দারপ্রান্তে এই শ্লোগান নিয়ে ১৯৯৭ সালে রাজধানীর মহাখালীতে হাসপাতালটির যাত্রা শুরু হয়। লক্ষ্য অর্জনে আয়েশা মেমোরিয়াল আগামী দিনে আরো বেশী সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।
Copyright © 2009 |Amarhealth|