ইসিডিডিআর,বি বিশ্বের সবচেয়ে বড় কলেরা হাসপাতাল । এর পূর্নাঙ্গ নাম হচ্ছে The International Centre for Diarrheal Disease Research, Bangladesh যা ১৯৬০ সালে জীবাণুবাহিত রোগ ও ডায়রিয়া রোগের সেবা প্রদানে কলেরা রির্সাস ল্যাবরেটরী ঢাকার মহাখালীতে প্রতিষ্ঠিত হয়। যা ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে আইসিডিডিআর,বি নামে যাত্রা শুরু করে । যা আজ বিশ্বে সর্বাধিক খ্যাত একটি প্রতিষ্ঠান। আইসিডিডিআর,বি একইসাথে স্বাস্থ্যসেবায় অন্যতম একটি গবেষণা কেন্দ্র যা শিশুস্বাস্বাস্থ্য, সংক্রামক ব্যাধি, জনস্বাস্থ্য, দারিদ্র ও স্বাস্থ্য, এইচআইবি-এইডস, বিশুদ্ধ পানি নিশ্চিতকরন ইত্যাদি বিষয়ে গবেষনা করে। পৃথিবীর অন্যান্য দেশের সহযোগিতায় আইসিডিডিআর,বি স্বাস্থ্যবিষয়ক গবেষণা, প্রশিক্ষন, প্রোগ্রামভিত্তিক কাজকর্মের মাধ্যমে অনুন্নত ও উন্নয়নশীল দেশের স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য ও পুষ্টিসেবা উন্নতকরনে বাস্তবিক সমাধানে যৌথভাবে কাজ করে যাচ্ছে। আইসিডিডিআর,বি ডায়রিয়া রোগে ব্যবহৃত O.R.S এর মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। O.R.S মুলত পানি, চিনি, লবণ এর সমন্বয়ে গঠিত ওরাল স্যালাইন যা ডায়রিয়া রোগের জন্য খুবই কার্যকর হিসেবে প্রমাণিত। বর্তমানে ৫৫টি দেশের সহযোগিতায় আইসিডিডিআর,বি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য এটি Centre of Excellence নামে খ্যাত। আইসিডিডিআর,বি ১৭ সদস্যবিশিষ্ট একটিস বহুজাতিক ট্রস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির ১৯৬৮ সালে O.R.S আবিসকার সবচেয়ে বড় অর্জন । আইসিডিডিআর,বি চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য ১৯৮৪ সালে ইউনিসেফ মাউরিস পেইট অ্যাওয়ার্ড, ১৯৮৭ সালে ইউএসএইড-বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাওয়ার্ড, ২০০১ সালে গ্যাটস অ্যাওয়ার্ড ফর হেলথ, ২০০৫ সালে স্বাধীনতা দিবস অ্যাওয়ার্ড এবং ২০০৬ সালে দি বাংলাদেশ টুডে অ্যাওয়ার্ড ইত্যাদি অর্জন করে। আইসিডিডিআর,বি ১৯৯৮ সালে HIV এর সাথে যৌথভাবে MoHFW এইডস এর উপর গবেষণামুলক কাজকর্ম শুরু করে । এছাড়া ২০০০ সালে বাংলাদেশে ডেঙ্গু জ্বর মহামারি আকার ধারন করলে তা প্রতিরোধে মুখ্য ভুমিকা পালন করে আইসিডিডিআর,বি। বর্তমানে আইসিডিডিআর,বি Knowledge for Global Lifesaving Solutions এ মুলনীতিকে সামনে রেখে কয়েকটি বিভাগে কাজ করে যাচ্ছে । শিশুস্বাস্থ্য গবেষণা কেন্দ্র, স্বাস্থ্যবিভাগ, জনস্বাস্থ্য বিজ্ঞান বিভাগ, ল্যাবরেটরি , ক্লিনিক্যাল সায়েন্স বিভাগ ইত্যাদির মাধ্যমে গবেষণা ও সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিসংখ্যানে জানা যায় , প্রতি বছর এই হাসপাতাল থেকে প্রায় ১ লক্ষ রোগী সেবা নেয়, এসব রোগীদের বেশীরভাগই নারী ও শিশু । এ প্রতিষ্ঠানে সম্পুর্ন ফ্রি চিকিৎসা সেবা দেওয়ায় সমাজের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। ২০০৬ সালে প্রায় ১লক্ষ ১০ হাজার জন সেবা নেয় যার মধ্যে ৩৫ হাজার মুমুর্ষ রোগী ছিল। ডায়রিয়া ও কলেরা রোগীদের জন্য এখানে ২৫০ টি শয্যা রয়েছে যা প্রয়োজনানুসারে আরো বৃদ্ধি করা হয়। এছাড়া একটি স্পেশাল ইউনিটের মাধ্যমে জটিল ও মুমুর্ষ রোগীদের ইনটেনসিভ কেয়ার নেয়ার ব্যবস্থা রয়েছে। সর্বোপরি বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে আইসিডিডিআর,বি এক অনবদ্য ভুমিকা পালন করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের সেবার মান, গবেষণা , আবিষ্কার ইত্যাদি আজ বিশ্বখ্যাত ।
এক নজরে আইসিডিডিআর,বি
মূলনীতি: Knowledge for Global Lifesaving Solutions
প্রতিষ্ঠা : ১৯৬০ সাল
অবস্থান : ৬৮ ,তাজউদ্দিন আহমদ স্মরণী
মহাখালী, ঢাকা-১২১২
বিভাগ : ৫ টি
যোগাযোগ: টেলিফোন +(৮৮০-২)৮৮৬০৫২৩-৩২
ফ্যাক্স +(৮৮০-২)৮৮২৩১১৬
অর্জন : ইউনিসেফ মাউরিস পেইট অ্যাওয়ার্ড-১৯৮৪
ইউএসএইড-বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাওয়ার্ড-৮৭
গ্যাটস অ্যাওয়ার্ড ফর হেলথ-২০০১
স্বাধীনতা দিবস অ্যাওয়াড- ২০০৫
দি বাংলাদেশ টুডে অ্যাওয়ার্ড- ২০০৬
ই-মেইল- info@icddrb.org |
|