আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

অ্যানথ্রাক্স কোন ছোঁয়াচে রোগ নয় - প্রাণিসম্পদ মন্ত্রী

আমারহেলথ(২৬ আগস্ট, বৃহস্পতিবার): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস অ্যানথ্রাক্স নিয়ে জনগণকে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা কোন ছোঁয়াচে রোগ না। এ রোগের পর্যাপ্ত প্রতিষেধক সরকারের কাছে আছে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, আজ থেকে আক্রান্ত এলাকায় সিরাজগঞ্জ বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ভ্যাকসিন বিতরণ করা হবে। এছাড়া আরও দুই লাখ ভ্যাকসিন তাদের মজুদে রয়েছে। রোগ মহামারি আকার ধারণ করলেও তা মোকাবেলার ক্ষমতা সরকারের আছে।
মন্ত্রী জানান, রোগটি পর্যবেক্ষণে বিশ্ব  স্বাস্থ্যসংস্থার বিশ সদস্যের একটি প্রতিনিাধ দল আক্রান্ত এলাকায় অবস্থান করছে।
তিনি আরও জানান, রোগ সম্পর্কে অজ্ঞতা থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগের প্রভাব দেশের দুগ্ধ শিল্পের ওপর পড়বে না। মন্ত্রী এ সময় পশু জবাই আইন সংশোধন করে যুগোপযোগী করা হবে বলেও জানান।