আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

বাদাম কমায় কোলেষ্টেরল লেভেল

কোলেষ্টেরল এমন একটি উপাদান যা আমাদের দেহে অতিরিক্ত ওজন বৃদ্ধি, রক্ত চলাচলে বাধা, হৃদরোগ জনিত বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। বাদাম এই কোলেষ্টেরল লেভেল কমাতে সাহায্য করে।
লো ডেনসিটি লিপোপ্রোটিন আমাদের রক্তে কোলেষ্টেরল লেভেল বাড়িয়ে দেয়। কোলেষ্টেরল লেভেল কমাতে তাই লো ডেনসিটি লিপোপ্রোটিন কমানো গুরুত্বপূর্ণ।
প্রতিদিনের  খাদ্য তালিকায় গড়ে ৬৭গ্রাম বাদাম থাকলে ৫.১%কোলেষ্টেরল এবং ৭.৪% লো ডেনসিটি লিপোপ্রোটিন কমে যায়। যেসব লোকের উচ্চ ট্রাইগ্লিসারাইড জনিত সমস্যা থাকে তাদের রক্তের ১০.২% লিপিড কমে যায়। বাদাম খেলে এ ধরণের  সমস্যা কোন ঔষধ ব্যবহার ছাড়াই নিয়ন্ত্রন করা সম্ভব।
রক্তের কোরেষ্টেরল লেভেল কমাতে বাদামের ভূমিকা অতিরিক্ত ওজন জনিত ব্যক্তির ক্ষেত্রে তেমন ফলপ্রসূ হয় না। এটি যাদের ওজন স্বাভাবিক মাত্রার কাছাকাছি থাকে তাদের জন্য অধিক ফলপ্রসূ।
আরো  আশাব্যঞ্জক তথ্য হল এই যে, যদিও বাদামে অধিক পরিমাণ চর্বি থাকে এটি আমাদের দেহের ওজন বাড়াতে তেমন কোন ভূমিকা রাখে না । খাদ্য তালিকায় অনেক দিন ধরে বাদাম থাকলে টাইপ ২ ডায়াবেটিস হবার ঝুঁকি অনেকাংশে কমে যায়।
 রক্তের কোলেষ্টেরল লেভেল কমানোর মাধ্যমে এটি হৃদরোগের ঝুঁকি কমায়। তাই সুস্বাস্থ্যের জন্য  প্রতিদিনের খাদ্যতালিকায় বাদাম একটি গুরুত্বপূর্ণ উপাদান।