আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বয়স্কদের হাঁড়ের ক্ষয় রোধ করতে পারে

অতি সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণে যারা বাড়তি ব্যবস্থা হিসেবে এ বড়ি খান তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্তত ৩০ ভাগ বেড়ে যায়।  হাড়ের ক্ষয়রোধ করার জন্য বয়স্ক লোকজন যে ক্যালসিয়াম বড়ি বা ক্যাপসুল খান, তাতে তাদের হার্ট অ্যাটাকের এ ঝুঁকি বাড়ে।
বিভিন্ন সময়ে করা ১১টি পরীক্ষা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ক্যালসিয়াম বড়িগুলো হাড়ের ক্ষয় বা ভাঙন রোধে খুব একটা কার্যকর নয়।
ব্রিটেনের প্রায় ৩০ লাখ লোক হাড়ের ক্ষয়রোগ ভুগছেন। তাদের অনেকেই অস্টিয়পোরোসিস বা হাড়ের ক্ষয় ঠেকাতে ক্যালসিয়াম বড়ি খান। এ গবেষণায় চিকিৎসকদের প্রতি হাড়ের ক্ষয় মোকাবিলায় ক্যালসিয়াম বড়ি খাওয়ার ব্যবস্থাপত্র দেওয়ার ব্যাপারটি পুনর্বিবেচনার আহবান জানানো হয়।
ব্রিটেনের ন্যাশনাল অস্টিয়পোরোসিস সোসাইটির মতে, বেশির ভাগ মানুষেরই ওষুধের দোকানে ছোটাছুটি করার চেয়ে প্রতিদিনের খাবার থেকেই পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়ার ব্যবস্থা করা উচিত।
গবেষকরা জানান, যারা উচ্চ মাত্রার ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খান তাদের বাড়তি ঝুঁকি থাকে না। এসব পরীক্ষায় চল্লিশোর্ধ্ব প্রায় ১২ হাজার ব্যক্তি অংশ নেন। তাঁদের প্রত্যেকেই রোজ ৫০০ মিলিগ্রাম বা এর বেশি মাত্রার একটি বা একাধিক ক্যালসিয়াম বড়ি সেবন করেন। গবেষকরা অবশ্য ক্যালসিয়াম বড়ির কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ার কারণ জানতে পারেননি। তাঁরা মনে করছেন, ধমনীতে বাড়তি ক্যালসিয়াম জমে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে এ সমস্যা তৈরি হয়। তবে খাদ্যের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণ নিরাপদ।
ব্রিটেনের খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থার মতে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির রোজ সাত মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। যা তারা দুধ, পনির এবং সবুজ শাক-সবজি থেকে খুব সহজেই পেতে পারেন।
ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের অধ্যাপক অ্যালিসন অ্যাভেনেল বলেন, ‘পরীক্ষাগুলো থেকে পাওয়া তথ্যে দেখা যায়, হাড়ের ক্ষয় বা ভঙ্গুরতা রোধে ক্যালসিয়াম বড়ি সামান্যই উপকার করে।‘
তবে তিনি জানান, তরুণদের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি বলে প্রমাণ মেলেনি।

-বিবিসি অবলম্বনে জাফর সাদেক শিবলী