ডা: ওয়ানাইজা: আজকাল ত্বকের যত্নের ব্যাপারে নারী পুরুষ উভয়ই সচেতন হয়ে উঠলেও ত্বকের সৌন্দর্য যত্নের ব্যাপারে আমাদের ধারনা অনেকাংশেই ভুল। নানা রকম ক্রিম তেল, সাবান, ফেস ওয়াশ, পাউডার ইত্যাদির বিজ্ঞাপন রেডিও টিভি ও পত্র পত্রিকায় সবসময় প্রচারিত হচ্ছে। রং ফর্সা করা কালো দাগ ও ব্রন দূর করা কোন কিছুই যেন আজকাল আর অসম্ভব নয়। তবে চটকদার বিজ্ঞাপনে উৎসাহী হয়ে ত্বকে কিছু ব্যাবহারের আগে একটু সময় নিন। কারণ আমরা অনেকেই জানি না সুন্দর ত্বক সুস্বাস্থ্যের লক্ষ্য। আপনি যে সুস্থ্য আছেন সেটা আপনার চমৎকার ত্বক দেখেই বোঝা সম্ভব। অর্থাৎ স্বাস্থ্য সচেতন হলে ত্বক এমনিতেই সুন্দর থাকার কথা। তাই সুষম খাদ্য গ্রহন, প্রচুর পানি ও নিয়মিত ব্যায়াম, অধুমপায়ী হওয়া যেমন সুস্থ থাকার লক্ষ্য তেমনি সুন্দর ত্বকেরো পূর্বশর্ত।
আমাদের ত্বকের রঙের জন্য দায়ী মেলানিন নামক রঞ্জক পদার্থ। মেলানিন কম থাকলে রঙ ফর্সা হয় এবং বেশী থাকলে ত্বক কালো হয়। যাদের ত্বকে মেলানিন কম থাকে অর্থাৎ যারা ফর্সা রঙের অধিকারী তাদেরই ত্বকে নানা রকম সমস্যা যেমন-ত্বকের বলিরেখা, কালোদাগ, রোদেপোড়া দাগ, এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশী থাকে।
খাদ্যাভাসের মাধ্যমে ত্বকের লাবন্য:
১. ভিটামিন এ বা বিটা ক্যারোটিন ত্বকের জন্য অত্যন্ত জরুরী উপাদান। রঙিন সবজি ও ফলে থাকে বিটা ক্যারোটিন। এছাড়া ব্রণের চিকিৎসায় ভিটামিন এ সাপ্লিমেন্ট দেয়া হয়। বাকি দুটি অ্যান্টি-অক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন সি ও ভিটামিন ই ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
২. ভিটামিন ই ত্বকের বলি রেখা দূর করে এবং দীর্ঘদিন ব্যাবহারে ত্বকে বলিরেখা পড়তে দেয় না। তাই প্রতিদিন আমাদের ৪০০ মাইক্রোগ্রাম ভিটামিন ই প্রোয়জন।
৩. রূপ লাবন্য ধরে রাখতে ভিটামিন সি এর তুলনা নেই। কাঁচা সবজি ও টক ফলে ভিটামিন সি পাওয়া যায়। প্রতিদিন ৫০০ মিলিগ্রাম ভিটামিন সি’ আমাদের প্রয়োজন।
এছাড়াও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ত্বকের জন্য উপকারী। এর মাঝে রয়েছে সিলিকন, সেলেনিয়াম ও কপার।
১. সিলিকন ত্বক কোষ তৈরি করতে সাহায্য করে। তাই ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য সিলিকন প্রয়োজন। সবজি খাদ্যশস্য ও সামুদ্রিক মাছে সিলিকন পাওয়া যায়।
২. এছাড়া কপার, ত্বকের কোলাজেন ইলাস্টিন ও মেলানিন তৈরিতে সহায়তা করে।
৩. সেলেনিয়াম অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোদে পোড়া ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে।
প্রতিদিন আমাদের ১০০ মাইক্রোগ্রাম হাইড্রোকুইনন যুক্ত ক্রিম ত্বকে লাগারো বেশ উপকারী। ব্রণের জন্য ট্রিটিনইন রেটিন-এ জেল ভাল কাজ দেয়। এছাড়া ইদানিং আলফা হাইড্রক্সি এসিড যুক্ত ক্রীম পাওয়া যায়। এই ক্রীমের গুনাগুন অনেক। এগুলো ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে সতেজ করে তোলে। এছাড়া রোদে পোড়া ত্বক, বলিরেখা, ব্রণ যে কোন সমস্যার জন্য আলফা হাইড্রক্সি ভাল কাজ দেয়। স্বাভাবিক ভাবে নানা রকম ফল যেমন- আনারস,কমলা, আপেল, আঙুর এগুলোতে আলফা হাইড্রক্সি থাকে। ত্বকের যে কোন ক্রীম লোশন ব্যবহারের আগে ডার্মাটোলোজিস্টের প্যারামর্শ নিলে ভাল। তবে যে কোন চিকিৎসকের পরামর্শ অন্ততপক্ষে নেয়া প্রয়োজন।
কারণ সচেতনতার মাধ্যমে আমাদের সবার ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল ও লাবণ্যময়।
|